শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

শ্রীলঙ্কার জালে বাংলাদেশের ৯ গোল

নিজস্ব প্রতিবেদক / ১৫৮ বার
প্রকাশ: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

বাংলাদেশের জালে লায়ানসিকা জাসোথারান বল ফেলার সঙ্গে সঙ্গেই উল্লাসে ফেটে পড়ে শ্রীলঙ্কার ডাগ আউট। কে বলবে, এই দলটি এর আগে হজম করেছে ৮ গোল। বড় ব্যবধানে হারের পরও সামান্য প্রাপ্তি টুকু নিয়ে তৃপ্তির ঢেঁঁকুর তুলছে তারা। তাতে অবশ্য ফিকে হয়নি বাংলাদেশের জয়ের আনন্দ।

অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ শুরুটা করেছে ফেভারিটের মতো করেই৷ বসুন্ধরা কিংস অ্যারেনায় শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে দিয়েছে ৯-১ গোলে।

ম্যাচের দ্বিতীয় মিনিটে ফ্রিকিক থেকে দারুণ এক গোলে বাংলাদেশকে এগিয়ে দেন স্বপ্না রানী। চতুর্থ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে এগিয়ে গিয়ে ব্যবধান দ্বিগুণ করেন মুনকি আক্তার। ২০ মিনিটে সেই মুনকির শট পোস্টে লেগে ফিরে না এলে ব্যবধান ৩-০ হতে পারতো।

২৯ মিনিটে বাঁ প্রান্ত থেকে স্বপ্নার ক্রসে মাথা ছোঁয়াতে ব্যর্থ হন সাগরিকা৷ এক মিনিট পর বক্সের ভেতর তাঁর নেওয়া শট ঠেকিয়ে দেন লঙ্কান গোলরক্ষক থারুশিকা দোদামগোদাগে। গোলের সুযোগ এসেছিল বাংলাদেশ অধিনায়ক আফঈদা খন্দকারের সামনেও। কিন্তু ৩১ মিনিটে বক্সের ভেতর থারুশিকাকে পরাস্ত করতে পারেননি তিনি।

৩৩ মিনিটে উমেলা মারমার দুর্দান্ত এক পাসকে গোলে রূপ দিতে পারেননি সাগরিকা। ৩৭ মিনিটে অবশেষে গোলের দেখা পান তিনি। সিনহা জাহান শিখার ক্রস আটকাতে এগিয়ে আসেন থারুশিকা। বল তাঁর পায়ের ফাঁক দিয়ে চলে যায় সাগরিকার কাছে। ফাঁকা জালে বল ফেলতে কোনো ভুল করেননি এই ফরোয়ার্ড।

বিরতির পর ৪৮ মিনিটে সাগরিকার কাটব্যাক থেকে নিজের দ্বিতীয় গোলের দেখা পান মুনকি। ৫০ মিনিটে শান্তি মার্দির ক্রসে পা লাগিয়ে জাল খুঁজে নেন শিখা। ৫৩ মিনিটে বন্যা খাতুনের পাস থেকে বক্সে ঢুকে দুই ডিফেন্ডারের মাঝখান দিয়ে দলের ষষ্ঠ গোলটি করেন সাগরিকা। ৫৯ মিনিটে হ্যাটট্রিকও পূরণ করেন এই ফরোয়ার্ড। পূজা দাসের কাটব্যাক প্রথম স্পর্শেই কাজে লাগান তিনি।

৮৫ মিনিটে গোলের খাতায় নাম লেখান রুপা আক্তার। বন্যা খাতুনের কর্নার ক্লিয়ারের চেষ্টা করেন শ্রীলঙ্কান গাগানি সেল্লাপেরুমাগে। কিন্তু উল্টো বল চলে যায় বক্সের ভেতর থাকা রুপার কাছে। দারুণ শটে দলের হয়ে অষ্টম গোলটি করেন তিনি।

যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ওয়ান টু ওয়ান শটে শ্রীলঙ্কাকে গোল এনে দেন জাসোথারান। বাংলাদেশের শেষ গোলটি করেন শান্তি মার্দি।


এ জাতীয় আরো খবর...