শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

সন্ধ্যায় সিরিজ বাঁচাতে মাঠে নামছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক / ১৮১ বার
প্রকাশ: রবিবার, ১৩ জুলাই, ২০২৫

টেস্ট ও ওয়ানডে, টানা দুই সিরিজ হার। এরপর প্রথম টি-টোয়েন্টিতেও সাত উইকেটের পরাজয়। তবুও জয়ের লক্ষ্যেই আজ রোববার (১৩ জুলাই) দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ডাম্বুলায় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়।

তিন ম্যাচ সিরিজে ইতোমধ্যে লঙ্কানরা ১-০-তে এগিয়ে রয়েছে। আজকের ম্যাচের বাংলাদেশের সামনে জয়ের বিকল্প নেই। এই ম্যাচ হারলেই লিটন কুমার দাসের দল এক ম্যাচ হাতে রেখে সিরিজ হারবে।

এদিকে দলের পারফরম্যান্সে বিরক্ত কোচ ফিল সিমন্স। নতুন করে শুরুর কথা বলেছেন। তাই, দ্বিতীয় টি-টোয়েন্টিতে টাইগার একাদশে আসতে পারে বেশ কয়েকটি পরিবর্তন। ফিল সিমন্স বলেন, এভাবে চলতে পারে না। আমাদের নতুন করে শুরু করতে হবে। অনুশীলনে সবাই আত্মবিশ্বাসী থাকে, নিজেদের সেরাটা দেয়। মাঠে তার প্রতিফলন দেখাতে হবে।

কলম্বো কিংবা পাল্লেকেলের চেয়ে ব্যতিক্রম রাংগিরির উইকেট। আছে সবুজ ঘাস, সুবিধা পেতে পারেন পেসাররা। তবে ব্যাটারদের স্বর্গরাজ্য। সে সুযোগে আগেভাগে সিরিজ জয়ে চোখ শ্রীলঙ্কার।

শ্রীলঙ্কা ফিল্ডিং কোচ উপুল চন্দনা বলেন, আমরা প্রথম ম্যাচের মতোই খেলতে চাই। এখানে উইকেট ব্যাটিং সহায়ক হবে আশা করি। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করতে চাই আমরা।


এ জাতীয় আরো খবর...