শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্টে ৩ ম্রো নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক / ২৮৮ বার
প্রকাশ: সোমবার, ১৪ জুলাই, ২০২৫

বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত দেড়টার দিকে বান্দরবান-চিম্বুক-থানচি সড়কের ওয়াইজংশন এলাকার রাংলাই হেডম্যানপাড়ায় এ ঘটনা ঘটে। এর মধ্যে দুজন ঘটনাস্থলে মারা যান, একজনকে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়।

মারা যাওয়া তিনজন হলেন- ওই পাড়ার রেংয়েন ম্রোর মেয়ে তুমলে ম্রো (১৭), মৃত পারও ম্রোর স্ত্রী উরকান ম্রো (৭১) ও মৃত মেনরাও ম্রোর স্ত্রী রিয়েন ম্রো ওরফে রওলেং (৩৫)। হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় রিয়েন ম্রোর।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ পারভেজ তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার (১৪ জুলাই) সকালে তিনি বলেন, একই সময়ে আরও কয়েকজন বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার খবর পাওয়া গেছে। থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে। ফিরে এলে বিস্তারিত জানানো যাবে।

পাড়ার বাসিন্দারা জানান, রাতে এলাকার একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার আগুনে পুড়ে যায়। এ সময় বিভিন্ন ঘরে থাকা বিদ্যুৎ–সংযোগে স্ফুলিঙ্গ দেখা দেয়। তখন ঘরের বাতি-ফ্যানের সুইচ বন্ধ করতে গিয়ে তিনজন বিদ্যুৎস্পৃষ্ট হন।

রাংলাই পাড়ার হেডম্যান রাংলাই ম্রো জানান, প্রায় আধা ঘণ্টা ধরে বিদ্যুৎ–সংযোগে স্ফুলিঙ্গ দেখা গেছে। বিষয়টি বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের জানানোর পরও তাঁরা কোনো ব্যবস্থা নেননি। একই ট্রান্সফরমারের অধীন থাকা মধ্যমপাড়া ও চিংসংপাড়ায় কেউ নিহত না হলেও কয়েকজন বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন।

রাংলাই ম্রো আরও বলেন, বছরখানেক আগেও একই বিদ্যুতের খুঁটিতে থাকা ট্রান্সফরমারে একই ধরনের সমস্যা দেখা দেয়। তখনো বিদ্যুৎ বিভাগকে জানানো হয়েছিল। তবে তারা কোনো ব্যবস্থা নেয়নি। বিদ্যুৎ বিভাগের অবহেলার কারণেই তিনজনের মৃত্যু হয়েছে।

জানতে চাইলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে নির্বাহী প্রকৌশলী সৈয়দ আমির হোসেন বলেন, গতকাল রাতে বিদ্যুৎ সরবরাহ ও ট্রান্সফরমারের সমস্যার বিষয়টি মাঠকর্মীদের কেউ তাঁকে জানাননি। জানলে এ বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যেত। কী কারণে মৃত্যুর ঘটনা ঘটেছে তিনি এ বিষয়ে খোঁজ নেবেন।

 


এ জাতীয় আরো খবর...