শিরোনামঃ
বাড়ি ভাড়া নেওয়ার আগে: ১০টি পরামর্শ ডাকলেই কাছে চলে আসবে টয়লেট! মানুষের জীবনমানের উন্নয়নই প্রকৃত উন্নয়ন: স্থানীয় সরকারমন্ত্রী রাজনীতিবিদদের ভুল তুলে ধরা সাংবাদিকদের দায়িত্ব: মির্জা ফখরুল খামেনির প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন বিদেশি অতিথি ও ধর্মীয় ব্যক্তিত্বরা তেহরানে গালিবাফের সঙ্গে বৈঠক করলেন স্পিকার হাফিজ উদ্দিন এলপিজির দাম কমেছে, ধাপে ধাপে জ্বালানি তেলও কমানো হবে: জ্বালানি প্রতিমন্ত্রী ব্রাজিল-আর্জেন্টিনার ফুটবল দর্শনে দেশীয় ফুটবলের রূপান্তর পরিকল্পনা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালী অপহরণ মামলায় সাবেক এএসপি গ্রেপ্তার তেহরানে খামেনির জানাজায় রেকর্ড জনসমাগমের আশা
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

খুলনায় ট্রেন-ট্রাক সংঘর্ষ, রেল যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক / ১১৮ বার
প্রকাশ: সোমবার, ১৪ জুলাই, ২০২৫

খুলনার আলিফ গেট এলাকায় ট্রেন ও ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। সোমবার (১৪ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা যাচ্ছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আলিফ গেট রেলক্রসিংয়ে ‘মহানন্দা এক্সপ্রেস’ ট্রেনের সামনে একটি ট্রাক চলে এলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রেনের একটি কোচ ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পর ট্রেনটি লাইনচ্যুত হয়ে পড়ে।

এ বিষয়ে খুলনা রেলস্টেশনের স্টেশন মাস্টার আশিকুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছেছে এবং আহতদের উদ্ধার ও ট্রেন চলাচল স্বাভাবিক করতে কাজ চলছে। দুর্ঘটনার পর খুলনার সঙ্গে ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।

রেলওয়ে সূত্র জানিয়েছে, দুর্ঘটনাস্থল পরিষ্কার না হওয়া পর্যন্ত রেল চলাচল স্বাভাবিক করা সম্ভব হবে না।


এ জাতীয় আরো খবর...