শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন

এসি মিলানে যোগ দিলেন মদ্রিচ

নিজস্ব প্রতিবেদক / ১৬৮ বার
প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

ইতালিয়ান ক্লাব এসি মিলানেই যোগ দিলেন রিয়াল মাদ্রিদের তারকা মিডফিল্ডার লুকা মদ্রিচ। ক্রোয়াট এই অভিজ্ঞ ফুটবলারের সঙ্গে এক বছরের চুক্তি করেছে সিরিআর ক্লাবটি।

৩৯ বছর বয়সী মদ্রিচকে দলে যোগ করার কথাটি নিশ্চিত করেছে এসি মিলান। সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তায় এসি মিলানের নতুন জার্সিতে দেখা যায় ২০১৮ সালের ব্যালন ডি’অরজয়ী ফুটবলারকে।

এসি মিলানের সঙ্গে ২০২৬ সালের জুন পর্যন্ত চুক্তিতে সই করেছেন এই ক্রোয়াট তারকা, যেখানে আরও এক বছর বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।

এবারের ক্লাব বিশ্বকাপ শেষে মদ্রিচের রিয়াল মাদ্রিদ ছাড়ার ঘোষণা এসেছিল অনেক আগেই। টুর্নামেন্টটির সেমিফাইনালে পিএসজির বিপক্ষে ৪-০ গোলে হেরে যায় স্প্যানিশ ক্লাবটি। আর সঙ্গে শেষ হয়ে যায় ইউরোপের সফলতম ক্লাবটিতে মদ্রিচের পথচলাও।

মাদ্রিদের ক্লাবটির হয়ে ১৩ বছরের পথচলায় খেলেছেন ৫৯০ ম্যাচ। ৬টি চ্যাম্পিয়ন্স লিগ, ৪টি লা লিগা, ৫টি ক্লাব বিশ্বকাপসহ মোট ২৮টি ট্রফি জিতেছেন ক্রোয়েশিয়ার এলএমটেন।


এ জাতীয় আরো খবর...