শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

সাভারে পানিবন্দি লাখো মানুষ: বিশুদ্ধ পানির সংকট

নিজস্ব প্রতিবেদক / ১১৯ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

ঢাকার অদূরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজ ফুলবাড়িয়া এলাকায় দীর্ঘদিন রাস্তা সংস্কারের অভাব এবং অপরিকল্পিত ড্রেনেজে বছরের পর বছর পানিবন্দি কয়েক লাখ মানুষ। রাস্তা সংস্কার না হওয়া আর অচল ড্রেনেজ ব্যবস্থায় সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ে পুরো এলাকা। দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। বিশেষ করে ভোগান্তিতে পড়েছে স্কুল-কলেজের শিক্ষার্থী, গার্মেন্টস কর্মী, রুগী ও বয়স্করা। প্রতিদিন ঘটছে একাধিক দুর্ঘটনা।

জলাবদ্ধতার কারণে পানি তোলার মোটর ডুবে থাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। এতে অনেকেই একজিমা, এলার্জিসহ বিভিন্ন চর্মরোগে ভুগছেন।

ভুক্তভোগীরা জানান, রাস্তায় চলাচল করা যায় না। অনেক সময় যানবাহন উল্টে দুর্ঘটনা ঘটার কথাও জানান তারা।

স্থানীয়দের অভিযোগ, বারবার বললেও কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, দ্রুত সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আবুবকর সরকার বলেন, ‘আমরা যেখানে জনদূর্ভোগ দেখছি সেখানে ব্যবস্থা গ্রহণ আসছি। আপনারা যে বিষয়টা সামনে নিয়ে এসেছেন আমরা আশা করি এটাও আমরা খুব দ্রুতই সমাধান করবো।’


এ জাতীয় আরো খবর...