শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

গোপালগঞ্জে কারফিউর সময় বাড়লো

নিজস্ব প্রতিবেদক / ১৩১ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে ঘিরে হামলা ও সহিংসতার ঘটনায় জারি করা কারফিউর সময় ২২ ঘণ্টা বাড়িয়েছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৭ জুলাই) এ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন নির্দেশনা অনুযায়ী, জেলায় আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ছয়টা থেকে আগামীকাল শুক্রবার (১৮ জুলাই) দুপুর ১২টা পর্যন্ত এবং দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা ঘটিকা পর্যন্ত কারফিউ চলবে। এর মধ্যে আগামীকাল শুক্রবার দুপুর ১২টা হতে দুপুর ২টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।

এদিকে সকালে নগরীর গেটপাড়া থেকে লঞ্চঘাট পর্যন্ত এলাকায় বেশিরভাগ দোকানপাট বন্ধ দেখা গেছে। তবে রাস্তায় রিকশা ভ্যান ও হালকা কিছু যানবাহন চলছে। রাস্তায় মানুষের উপস্থিতিও কম। প্রতিদিনের মত বৃহস্পতিবারও পরিচ্ছন্নতাকর্মীরা তাদের কাজ করেছেন। দিনমজুরদেরও কাজের সন্ধানে বের হতে দেখা গেছে।


এ জাতীয় আরো খবর...