শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন

ভুটানকে ৩-০ গোলে হারাল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক / ১৪৩ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশের জয়রথ অব্যাহত। আজ নিজেদের চতুর্থ ম্যাচে ভুটানকে ৩-০ গোলে হারিয়েছে স্বাগতিকরা। টানা চার ম্যাচ জিতে বাংলাদেশ ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে। সমান ম্যাচে নেপাল ৯ পয়েন্টে দ্বিতীয় স্থানে। পরবর্তী ম্যাচ বাংলাদেশ ও নেপাল উভয়ে জিতলে এই দুই দলের মধ্যকার ২১ জুলাইয়ের ম্যাচটি পরিণত হবে টুর্নামেন্টের অলিখিত ফাইনালে।

৩৩তম মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। ভুটানের এক ডিফেন্ডার নিজেদের বক্সের মুখে বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে পেয়ে যান তৃষ্ণা রানী। দ্রুত বলের নিয়ন্ত্রণ নিয়ে একজনকে কাটিয়ে নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন তিনি।

ব্যবধান দ্বিগুণ হয় ৬৫তম মিনিটে। গোল কিক নিতে গিয়ে পা পিছলে পড়ে যান ভুটান গোলরক্ষক। তবে তার বুটের হালকা স্পর্শে বল চলে যায় তার সতীর্থের কাছে। মুনকির চার্জে তিনিও বল হারালে পেয়ে যান তৃষ্ণা। ছুটে গিয়ে দারুণ শটে জাল খুঁজে নেন এই ফরোয়ার্ড।

৭৪তম মিনিটে বাংলাদেশের জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায়। স্বপ্না রানীর দূরপাল্লার শট লাফিয়ে ওঠা গোলরক্ষককে ফাঁকি দিয়ে ক্রসবারের ভেতরের কানায় লেগে পার হয় গোললাইন।

গত পরশু দিন বাংলাদেশ ভুটানকে ৪-১ গোলে হারিয়েছিল। ঐ ম্যাচটি দুই মাঠে অনুষ্ঠিত হয়েছিল। কিংস অ্যারনোয় প্রথমার্ধে বাংলাদেশ শান্তি মারডির গোলে ১-০ গোলের লিড নিয়েছিল। তিন ঘন্টা পর শুরু হওয়া দ্বিতীয়ার্ধে ভুটান সমতা আনে দ্রুত। এরপর শান্তি মারডি আরো দুই গোল করলে হ্যাটট্রিক পূর্ণ হয় তার। শেষ পর্যন্ত ৪-১ গোলের জয় পায় বাংলাদেশ।


এ জাতীয় আরো খবর...