শিরোনামঃ
বাড়ি ভাড়া নেওয়ার আগে: ১০টি পরামর্শ ডাকলেই কাছে চলে আসবে টয়লেট! মানুষের জীবনমানের উন্নয়নই প্রকৃত উন্নয়ন: স্থানীয় সরকারমন্ত্রী রাজনীতিবিদদের ভুল তুলে ধরা সাংবাদিকদের দায়িত্ব: মির্জা ফখরুল খামেনির প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন বিদেশি অতিথি ও ধর্মীয় ব্যক্তিত্বরা তেহরানে গালিবাফের সঙ্গে বৈঠক করলেন স্পিকার হাফিজ উদ্দিন এলপিজির দাম কমেছে, ধাপে ধাপে জ্বালানি তেলও কমানো হবে: জ্বালানি প্রতিমন্ত্রী ব্রাজিল-আর্জেন্টিনার ফুটবল দর্শনে দেশীয় ফুটবলের রূপান্তর পরিকল্পনা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালী অপহরণ মামলায় সাবেক এএসপি গ্রেপ্তার তেহরানে খামেনির জানাজায় রেকর্ড জনসমাগমের আশা
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

গোপালগঞ্জে আজ দ্বিতীয় দিনে তিন ঘণ্টার জন্য কারফিউ বন্ধ

নিজস্ব প্রতিবেদক / ২০৩ বার
প্রকাশ: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে জারি করা কারফিউ চলছে। অনির্দিষ্টকালের জন্য মেয়াদ বাড়ানো কারফিউ তিন ঘণ্টা বিরতি থাকবে আজ শুক্রবার। বেলা ১১টা থেকে দুইটা পর্যন্ত বিরতি শেষে আবার শুরু হবে কারফিউ।

কারফিউর দ্বিতীয় দিনে আজ শহরে থমথমে ভাব থাকলেও কিছু মানুষজন জরুরি কাজে বেরোচ্ছেন। ছোট যানবাহনের সংখ্যাও বেড়েছে। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

শহরে পুলিশ, সেনাবাহিনী, বিজিবিসহ অন্যান্য বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন।চলমান কারফিউর মেয়াদ বাড়িয়ে গতকাল বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে পাঠানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার রাত আটটা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গোপালগঞ্জে চলমান কারফিউ শুক্রবার সকাল ১১টা পর্যন্ত অব্যাহত থাকবে। দুপুর ২টা পর্যন্ত তিন ঘন্টার বিরতি দিয়ে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কারফিউ চলবে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে গত বুধবার রাত আটটা থেকে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গোপালগঞ্জে কারফিউ জারি করে সরকার। কারফিউ জারির তথ্য জানানো হয় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে।

তার আগে আগে বিকালে জেলা প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জ শহরে ১৪৪ ধারা জারি করে।

এনসিপি পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার সকাল থেকেই উত্তপ্ত ছিল গোপালগঞ্জ। সকালে পুলিশের গাড়িতে হামলার পর অগ্নিসংযোগ, ইউএনওর গাড়িতে হামলা, এনসিপির সমাবেশ মঞ্চে ভাঙচুর এবং পরে পদযাত্রায় নেতা-কর্মীদের ওপর হামলা চালায় আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ ও অন্য সহযোগী সংগঠনের কর্মীরা। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাদের ব্যাপক সংঘর্ষ হয়। বিপুল সংখ্যক হামলাকারী চারপাশ থেকে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

সংঘর্ষের মধ্যেই জেলা কারাগারে হামলা-ভাঙচুর করে আওয়ামী লীগ-ছাত্রলীগের সন্ত্রাসীরা। বিকালে হামলাকারীরা জেলা কারাগারের গেট ভাঙার চেষ্টা করে। আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তার জন্য নামানো হয় চার প্লাটুন বিজিবি।


এ জাতীয় আরো খবর...