শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

কালিয়াকৈরে কাভার্ড ভ্যানচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক / ১৪২ বার
প্রকাশ: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ড ভ্যান চাপায় যাত্রীবাহী অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে আরো দুইজন। শুক্রবার (১৮ জুলাই) দুপুরে কালিয়াকৈর-মাওনা আঞ্চলিক সড়কের বড়চালা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একই পরিবারের স্বামী, স্ত্রী ও তাদের ছেলে রয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, একটি সিএনজি চালিত অটোরিকশা যাত্রী নিয়ে কালিয়াকৈরের দিকে যাচ্ছিল। বড়চালা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান এবং আরও তিনজন আহত হন।

পরে আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন।

কালিয়াকৈর থানাধীন ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ সুরুজ উজ জামান জানান, কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।


এ জাতীয় আরো খবর...