শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

সমাবেশে আসার পথে সড়ক দুর্ঘটনায় ২ জামায়াত নেতা নিহত

নিজস্ব প্রতিবেদক / ১২৮ বার
প্রকাশ: শনিবার, ১৯ জুলাই, ২০২৫

বাংলাদেশ জামায়াত ইসলামীর ঢাকার সমাবেশে আসার পথে ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় দুই জামায়াত নেতা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও কমপক্ষে আট থেকে নয়জন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ ও ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা দেয়া হচ্ছে। আজ (শনিবার, ১৯ জুলাই) ভোর সাড়ে চারটা থেকে পাঁচটার সময় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুইজন হলেন, মাওলানা আবু সাঈদ (৫৫), পিতা- মৃত. শহর আলী। এবং একই উপজেলার মোহাম্মদ আমানত শেখ (৫৫), পিতা- মো. ইসমাইল শেখ। তাদের দুই জনের বাড়িই খুলনার দাকোপ উপজেলায়।

ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ আশফাক হোসেন বলেন, আজ (শনিবার, ১৯ জুলাই) ভোর সাড়ে চারটা থেকে পাঁচটার সময় ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা গোলচত্বরে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২ জন নেতা নিহত, এ সময় আরও ৮/৯ জন আহত হয়েছেন।

আহতদের ফরিদপুর মেডিকেল কলেজে ও ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘বাংলাদেশ জামাত ইসলামীর মহাসমাবেশের যোগদানের লক্ষ্যে খুলনা থেকে ছেড়ে আসা একটি মিনি বাসে করে যাওয়ার সময় ভাঙ্গা গোলচত্বরে মহাসড়কের উপর যাত্রা বিরতি দেয়। খুলনা থেকে ঢাকাগামী রয়েল এক্সপ্রেসের একটি বাস দাঁড়িয়ে থাকা মিনি ক্লাসিক বাসকে পেছন থেকে ধাক্কা দিলে মিনি ক্লাসিক বাসের সামনে দাড়িয়ে থাকা দুই জন কর্মী বাসের চাপে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন এবং মিনি ক্লাসিক বাসে থাকা ৮ থেকে ৯ জন সমর্থক আহত হন।’

দুর্ঘটনার খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ, ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস এর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে মিনি বাস ও মৃতদেহ ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের অধীনে রয়েছে।


এ জাতীয় আরো খবর...