শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

গোপালগঞ্জে আজ রাত ৮টা থেকে আগামীকাল সকাল ৬টা পর্যন্ত কারফিউ বহাল

নিজস্ব প্রতিবেদক / ১৪৯ বার
প্রকাশ: শনিবার, ১৯ জুলাই, ২০২৫

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে দফায় দফায় হামলা-সংঘর্ষের পর জারি করা কারফিউ আজ (শনিবার, ১৯ জুলাই) রাত ৮টা থেকে আগামীকাল রোববার (২০ জুলাই) সকাল ৬টা পর্যন্ত বহাল থাকবে বলে জানিয়েছে গোপালগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান।

এর আগে আজ শনিবার রাত ৮টা পর্যন্ত শিথিল থাকবে কারফিউ। গতকাল (শুক্রবার, ১৮ জুলাই) দিবাগত রাত ১১টার দিকে গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান এক ঘোষণায় এ তথ্য জানান। তিনি বলেন, ‘শনিবার সকাল থেকে রাত পর্যন্ত সাধারণ জনগণ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবে।’

জেলা প্রশাসক জানান, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পর এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে আলোচনা করে পরবর্তী সময়ে কারফিউ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

এর আগে গত বুধবার (১৬ জুলাই) এনসিপির সমাবেশকে গোপলগঞ্জের বিভিন্ন এলাকায় সহিংসতার ঘটনার জেলা ম্যাজিস্ট্রেট প্রথমে ১৪৪ ধারা জারি করেন। পরে পরিস্থিতি অবনতির কারণে ওই দিন সন্ধ্যা ৬টা থেকে কারফিউ জারি করেন।

পরদিন বৃহস্পতিবার (১৭ জুলাই) এক ব্রিফিংয়ে ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী জানান, পরিস্থিতি বিবেচনায় কারফিউর মেয়াদ বাড়িয়ে শুক্রবার সকাল ১১টা পর্যন্ত করা হয়েছে। তবে সেসময় তিন ঘণ্টার জন্য কারফিউ শিথিল রাখার পর আবারও দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কার্যকর করা হয়।


এ জাতীয় আরো খবর...