শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন

নতুন রেকর্ড গড়লেন মুস্তাফিজ

নিজস্ব প্রতিবেদক / ১৪৭ বার
প্রকাশ: রবিবার, ২০ জুলাই, ২০২৫

বল হাতে নতুন রেকর্ড গড়লেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪ ওভারের বোলিং কোটা পূরণ করে সবচেয়ে কম রান দেওয়ার বাংলাদেশি রেকর্ড গড়লেন কাটার মাস্টার খ্যাত এই বাঁহাতি পেসার। রোববার (২০ জুলাই) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ১৯.৩ ওভারে মাত্র ১১০ রানেই গুঁটিয়ে যায় পাকিস্তান। সফরকারীদের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন ওপেনার ফখর জামান।

এদিন বল হাতে মুস্তাফিজ ২ উইকেট শিকার করেন। যার জন্য ৪ ওভারে খরচ করেন মাত্র ৬ রান। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কৃপণ বোলিংয়ের রেকর্ড এটি। এর আগে কেউই ৪ ওভারে এত কম রান দিয়ে বল করেননি। রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজ নিজে ৪ ওভারে ৭ রান দিয়েছিলেন।


এ জাতীয় আরো খবর...