শিরোনামঃ
অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১৩ কর্মকর্তাকে বদলি জামিনে মুক্তি পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক আহতদের চিকিৎসা ও শহীদ পরিবারের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : ইশরাক হোসেন চলতি মাসের শেষ দিকে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: প্রতিমন্ত্রী শ্রম সহযোগিতা নি‌য়ে কাতারের মন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক পর্যটন খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-মালয়েশিয়ার বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন সবই দেখা যাবে গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী কলকাতায় হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ জন বাংলাদেশি ডপলার রিসার্চের জরিপ: প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট ৬৬ দশমিক ৩ শতাংশ মানুষ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

জিপিও মোড়ে পুলিশ–শিক্ষার্থী সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক / ১৫৭ বার
প্রকাশ: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে সচিবালয় থেকে শিক্ষার্থীদের সরিয়ে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পরে সচিবালয় সংলগ্ন জিপিও মোড়ে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সচিবালয়ের ১ নম্বর ফটকের সামনে শিক্ষার্থীদের অবস্থান থেকে শুরু হয় উত্তেজনা। বিকেল সাড়ে ৪টার দিকে পুলিশ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। পাল্টা প্রতিক্রিয়ায় শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। সংঘর্ষে অন্তত ৭৫ জন শিক্ষার্থী আহত হন, যাদের অনেককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দিতে হয়েছে।

একপর্যায়ে শিক্ষার্থীরা পিছু হটে পুরানা পল্টন ও বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের দিকে সরে যান। সন্ধ্যা ৬টার দিকে শিক্ষার্থীদের একটি দলকে স্টেডিয়াম এলাকায় অবস্থান নিতে দেখা গেছে।

আন্দোলনকারীরা জানান, গভীর রাতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মানবিক অবস্থান নেয়নি শিক্ষা মন্ত্রণালয়। এতে ক্ষুব্ধ হয়ে তারা সচিবালয়ে বিক্ষোভে নামেন এবং শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ দাবি করেন।


এ জাতীয় আরো খবর...