শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

নাটোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে ৬ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক / ১৪৯ বার
প্রকাশ: বুধবার, ২৩ জুলাই, ২০২৫

নাটোরের বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ গেছে ছয় জনের। তার মধ্যে ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়েছে। আর আহত ৪ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের মধ্যে একজনের মৃত্যু হয়। বুধবার (২৩ জুলাই) সকাল দশটার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আইড়মারী ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, ঢাকামুখী মাইক্রোবাসটির সাথে রাজশাহীগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, আহতদের বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। ঘটনাস্থলে উদ্ধার কাজ করছে ফায়ার সার্ভিস ও পুলিশ।

দুর্ঘটনা কবলিত ট্রাকটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন।


এ জাতীয় আরো খবর...