শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত বেড়ে ৩২

নিজস্ব প্রতিবেদক / ১৯৭ বার
প্রকাশ: বুধবার, ২৩ জুলাই, ২০২৫

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে। নিহতদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী। তবে এখনো পর্যন্ত সিএমএস হাসপাতালের মর্গে রাখা ছয়টি মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ডিএনএ পরীক্ষার জন্য বিশেষজ্ঞ দল মরদেহগুলোর নমুনা সংগ্রহ করেছে। এসব নমুনা পাঠানো হয়েছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ল্যাবরেটরিতে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, যত দ্রুত সম্ভব শনাক্তকরণ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নিরলসভাবে কাজ করছে কর্তৃপক্ষ।

এদিকে দুর্ঘটনায় আহতদের মধ্যে বেশ কয়েকজন এখনো ঢাকার বিভিন্ন হাসপাতালে দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। উন্নত চিকিৎসা সহায়তার অংশ হিসেবে সিঙ্গাপুর থেকে একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল ইতোমধ্যে ঢাকায় এসে পৌঁছেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা মঙ্গলবার দিবাগত রাতে তাদের স্বাগত জানান।


এ জাতীয় আরো খবর...