শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

নিহতের পরিবারকে ৫ কোটি টাকা দেওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক / ১৭৮ বার
প্রকাশ: বুধবার, ২৩ জুলাই, ২০২৫

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে কোমলমতি শিক্ষার্থীদের হতাহতের ঘটনায় হাইকোর্ট ক্ষতিপূরণ ও নিরাপত্তাব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছেন। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে রুলসহ একাধিক নির্দেশনা দেন। এতে বলা হয়েছে, নিহত শিক্ষার্থীদের প্রত্যেকের পরিবারকে ৫ কোটি টাকা এবং আহতদের প্রত্যেককে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

একইসঙ্গে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আইডি কার্ডে অভিভাবকের মোবাইল নম্বর এবং রক্তের গ্রুপ সংযুক্ত করতে শিক্ষা সচিবকে অবিলম্বে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

আদালত আরও নির্দেশনা দিয়েছেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কারিগরি বিশেষজ্ঞদের সমন্বয়ে ৭ দিনের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করতে হবে এবং ৪৫ দিনের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন দিতে হবে। পাশাপাশি আহতদের দেশে-বিদেশে সরকারি খরচে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে।

প্রতিটি নির্দেশনার বাস্তবায়ন অগ্রগতি প্রতি মাসে আদালতকে জানাতে বলা হয়েছে এবং ব্যর্থতা ছাড়াই তা করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়।


এ জাতীয় আরো খবর...