শিরোনামঃ
জাতীয় বাজেট ২০২৬-২৭: সরকারি দলের স্বস্তি, বিরোধীদের শঙ্কা! -রিন্টু আনোয়ার বাড়ি ভাড়া নেওয়ার আগে: ১০টি পরামর্শ ডাকলেই কাছে চলে আসবে টয়লেট! মানুষের জীবনমানের উন্নয়নই প্রকৃত উন্নয়ন: স্থানীয় সরকারমন্ত্রী রাজনীতিবিদদের ভুল তুলে ধরা সাংবাদিকদের দায়িত্ব: মির্জা ফখরুল খামেনির প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন বিদেশি অতিথি ও ধর্মীয় ব্যক্তিত্বরা তেহরানে গালিবাফের সঙ্গে বৈঠক করলেন স্পিকার হাফিজ উদ্দিন এলপিজির দাম কমেছে, ধাপে ধাপে জ্বালানি তেলও কমানো হবে: জ্বালানি প্রতিমন্ত্রী ব্রাজিল-আর্জেন্টিনার ফুটবল দর্শনে দেশীয় ফুটবলের রূপান্তর পরিকল্পনা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালী অপহরণ মামলায় সাবেক এএসপি গ্রেপ্তার
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

লঘুচাপ থেকে নিম্নচাপ: উত্তাল ভোলার মেঘনা-তেঁতুলিয়া

নিজস্ব প্রতিবেদক / ৯৭ বার
প্রকাশ: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এতে উত্তাল হয়ে উঠেছে ভোলার মেঘনা তেঁতুলিয়া নদী। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দেশের চার সমুদ্র বন্দরকে ৩ নম্বর এবং নৌ বন্দরকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

দুর্ঘটনার ঝুঁকি এড়াতে ভোলার চরফ্যাশন-ঢাকা, মনপুরা-ঢাকা ও ভোলা- লক্ষ্মীপুর সহ ভোলার অভ্যন্তরীণ ১০ রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ।

ভোলা নৌ বন্দরের সহকারী পরিচালক (বিআইডব্লিউটিএ) রিয়াদ হোসেন জানান, সমুদ্র এবং নৌ বন্দরে সতর্কতা সংকেত জারি থাকায় সকাল ১০টার পর থেকে জেলার অভ্যন্তরীণ সব রুটে লঞ্চ চলাচল বন্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব রুটে লঞ্চ চলাচল বন্ধ থাকবে। তবে ভোলা-ঢাকা এবং ভোলা-বরিশালসহ অন্যান্য রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।

এছাড়াও অতি জোয়ারে ভোলার ইলিশা ফেরিঘাটের গ্যাংওয়ে ডুবে গেছে। এ দিকে জোয়ারে স্বাভাবিকের তুলনায় পানি বৃদ্ধিতে প্লাবিত হচ্ছে বাঁধের বাইরের নিম্নাঞ্চল। এসময় মাছধরা ট্রলারগুলোকে নিরাপদে আশ্রয় নিতে বলা হয়েছে।

এদিকে লঞ্চ চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অনেকেই গন্তব্যে যেতে না পেরে ফিরে গেছেন। গত ২৪ ঘণ্টায় জেলায় ৪৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী মানুষ।


এ জাতীয় আরো খবর...