শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

রোববার ও সোমবার মাইলস্টোন স্কুল বন্ধ থাকবে

নিজস্ব প্রতিবেদক / ১৮৯ বার
প্রকাশ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫
মাইলস্টোন স্কুল

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে এক হৃদয়বিদারক ঘটনা ঘটে।  দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায়, আহতদের দ্রুত আরোগ্য লাভের প্রার্থনায় আগামী দুই দিন কলেজ বন্ধ থাকবে। শনিবার (২৬ জুলাই) কলেজের অধ্যক্ষের নির্দেশক্রমে পরিচালক (শিক্ষা) মো. শামীম মুন্সি জরুরি নির্দেশনা দিয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার(নিহত ও আহতসহ) সকল কোমলপ্রাণ শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও অভিভাবকদের জন্য আমরা গভীরভাবে শোকাহত। দুর্ঘটনার শিকার সকল শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমরা আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায়, আহতদের দ্রুত আরোগ্য লাভের প্রার্থনায়, উদ্ধার কাজে নিয়োজিত সকলের সম্মানার্থে এবং সকল শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ পরিবার রোববার(২৭ জুলাই) ও সোমবার(২৮ জুলাই) এ দুই দিনও ছুটি থাকবে। এ মর্মান্তিক দুর্ঘটনায় মাইলস্টোন কলেজের সকল শ্রেণির ক্লাস এবং পরীক্ষা বন্ধ থাকবে।


এ জাতীয় আরো খবর...