শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

ডিসেম্বরে লাস ভেগাসে হবে ২০২৬ বিশ্বকাপের ড্র

নিজস্ব প্রতিবেদক / ৩৬৫ বার
প্রকাশ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫

২০২৬ সালের আসরটি যৌথভাবে আয়োজন করবে কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র। টুর্নামেন্টের ড্রয়ের জন্য ভেন্যুও নির্ধারিত হয়েছে। আগামী ৫ ডিসেম্বর ড্র অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের বিলাসবহুল শহর লাস ভেগাসে। একাধিক সূত্রের বরাতে এমন তথ্য জানিয়েছে ইএসপিএন।

সূত্রের বরাতে তারা জানিয়েছে, সম্প্রসারিত এই টুর্নামেন্টে কানাডা ও মেক্সিকোর ভেন্যুগুলো বাতিল হওয়ায় লাস ভেগাসকেই ড্রয়ের জন্য বেছে নেওয়া হয়েছে। এবারই প্রথম টুর্নামেন্টটি ৩২ দলের পরিবর্তে ৪৮টি দল নিয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে।

যুক্তরাষ্ট্র সর্বশেষ বিশ্বকাপ আয়োজন করেছিল ১৯৯৪ সালে। সেবারও ড্রটি অনুষ্ঠিত হয়েছিল লাস ভেগাস কনভেনশন সেন্টারে। তবে এবার সেই ভেন্যুসহ অন্যান্য অনেক ভেন্যু ৫ ডিসেম্বরের জন্য আগেই বুক করা আছে।

লাস ভেগাসের ‘দ্য স্ফিয়ার’—যার একটিতে ৫৪,০০০ বর্গমিটার স্ক্রিন রয়েছে এবং ১৭ হাজার ৫০০ ধারণক্ষমতা সম্পন্ন—সেটিকে সম্ভাব্য ভেন্যু হিসেবে বিবেচনা করা হলেও স্ফিয়ারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ড্র সেখানে অনুষ্ঠিত হবে না।


এ জাতীয় আরো খবর...