শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

লাওসে পৌঁছেছে বাংলাদেশ নারী অনূর্ধ্ব-২০ দল

নিজস্ব প্রতিবেদক / ১৬২ বার
প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫

এএফসি অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ বাছাই পর্ব খেলতে লাওসে পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। আজ (শুক্রবার) দুপুর দেড়টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেয় আফিদা-সাগরিকারা।

থাইল্যান্ডে এক ঘণ্টা ৩০ মিনিট যাত্রা বিরতির পর নির্ধারিত সময়েই তারা পৌঁছে যায় লাওসে।

বাফুফে থেকে পাঠানো এক ভিডিও বার্তায় দলের টিম ম্যানেজার মাহবুবুর রহমান লিটু জানিয়েছেন, “আলহামদুলিল্লাহ, সবাই সুস্থভাবে লাওসে পৌঁছেছি। আগামীকাল সকাল থেকেই আমাদের অনুশীলন শুরু হবে। আমরা দেশবাসীর দোয়া ও সমর্থন চাই যেন ভালো ফল নিয়ে দেশে ফিরতে পারি। ”

আগামী ৬ আগস্ট স্বাগতিক লাওসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ৮ আগস্ট প্রতিপক্ষ তিমুরলেস্তে, আর গ্রুপের শেষ ম্যাচ ১০ আগস্ট শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। চার দলের এই গ্রুপ থেকে চ্যাম্পিয়ন দল সরাসরি উঠবে মূল পর্বে। তবে মূল পর্বে জায়গা পাবে তিনটি সেরা রানার্স আপ দলও। শক্ত প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়ার কারণে বাংলাদেশের মূল লক্ষ্য হচ্ছে রানার্স আপ হওয়ার চেষ্টা, আর সেই লক্ষ্য পূরণে লাওসের বিপক্ষের প্রথম ম্যাচটিই হতে যাচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।


এ জাতীয় আরো খবর...