শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন

১২ দিন পর সীমিত পরিসরে খুলল মাইলস্টোন কলেজ

নিজস্ব প্রতিবেদক / ২৩০ বার
প্রকাশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫

রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজ ১২ দিন পর খুলছে আজ। তবে কোনো ধরনের পাঠদান বা একাডেমিক কার্যক্রম নয়, শিক্ষার্থীদের মানসিক প্রশান্তি ও স্বাভাবিক জীবনে ফেরানোর অংশ হিসেবেই খুলছে প্রতিষ্ঠানটি।

রবিবার (৩ আগস্ট) সকালে সরেজমিনে দেখা যায়, নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা নিরব পদক্ষেপে শ্রেণিকক্ষে প্রবেশ করছে। তবে নেই কোনো পাঠদান, নেই চিরচেনা কোলাহল। শোকস্তব্ধ শিক্ষার্থীরা ফিরে এসেছে ভাঙা ভবনের পাশ দিয়ে, ফিরে এসেছে স্মৃতি আর শূন্যতার ভার বুকে নিয়ে। ১০টা ৩০ মিনিটে শুরু হয় মিলাদ মাহফিল, স্মরণসভা ও শোকানুষ্ঠান, যাতে অংশ নেন কলেজের অধ্যক্ষ, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীরা।

কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল জানান, শিক্ষার্থীদের ধীরে ধীরে মানসিকভাবে প্রস্তুত করার লক্ষ্যে ক্যাম্পাস সীমিতভাবে খোলা হয়েছে। শিক্ষকরা পাশে থেকে কাউন্সেলিং চালিয়ে যাচ্ছেন। মানসিক প্রশান্তি ফেরাতে চলমান রয়েছে একটি চিকিৎসা ক্যাম্পও।

গত ২১ জুলাই উত্তরায় একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ভবন ধসে পড়ে, প্রাণ হারান কয়েকজন শিক্ষার্থীসহ বাসিন্দারা। ঘটনার পর তিন দফা ছুটির ঘোষণা দেয় কলেজ কর্তৃপক্ষ। কলেজে এখনো চালু রয়েছে প্রশাসনিক কার্যক্রম ও ক্ষতিগ্রস্তদের সহায়তায় একটি কন্ট্রোল রুম।


এ জাতীয় আরো খবর...