শিরোনামঃ
ব্যালটের পর গণতন্ত্র: প্রাতিষ্ঠানিক সংস্কারের অসম্পূর্ণ পথ পলাতক আওয়ামী লীগের নেতারা দেশকে অস্থিতিশীল করতে বিদেশ থেকে অর্থ পাঠাচ্ছেন: রিজভী জুলাই আন্দোলনে কিশোর মোতালিব হত্যা : সাঈদ খোকন ফের ৫ দিনের রিমান্ডে বাংলাদেশি পণ্যের আমদানি ও বিনিয়োগ বাড়াতে ভিয়েতনামের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ইউপি নির্বাচন: জেলা ভিত্তিক ভোটকেন্দ্র ও ভোটার সংখ্যার তথ্য চেয়েছে ইসি ক্যারিয়ার টিপস (পর্ব-৪) হাঁটুর ব্যথায় কী করবেন? চূড়ান্ত হয়নি মজুরি, মালিকপক্ষের প্রস্তাব ১৫,৭০০, শ্রমিকনেতাদের দাবি ২২,০০০ তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারিতে হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

৫ নিয়মে কমবে ওজন

নিজস্ব প্রতিবেদক / ১৫২ বার
প্রকাশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫

ওজন কমানোর জন্য অনেকে ডায়েট করেন, জিমে যান, হাঁটাহাঁটিও করেন—তবুও মেদ কমতে যেন সময় নিচ্ছে। শুধু খাবার নিয়ন্ত্রণ আর শরীরচর্চা করলেই যে দ্রুত ফল মিলবে, তা কিন্তু সব সময় হয় না। চলুন আজ জেনে নেওয়া যাক সকালে ঘুম থেকে উঠে কী কী করবেন যাতে ওজন থাকবে নিয়ন্ত্রণে।

দিন শুরু করুন দারচিনি চা দিয়ে

ঘুম থেকে উঠে এক গ্লাস দারচিনি ভেজানো গরম জল খেলে শরীর ডিটক্স হয়, হজমশক্তি বাড়ে এবং মেটাবলিজমও ঠিকভাবে কাজ করে। প্রতিদিন সকালে এই হালকা ভেষজ চা খাওয়া ওজন কমানোর দারুণ এক ঘরোয়া উপায়।

ভেজানো চিয়াবীজ খান টক দইয়ের সঙ্গে

চিয়াবীজে থাকে ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন আর মিনারেল। এক চামচ চিয়াবীজ পানিতে ভিজিয়ে রেখে সেটা টক দইয়ের সঙ্গে খেলে পেট অনেকক্ষণ ভরা থাকে, খিদে কম লাগে, আর রক্তে শর্করার মাত্রাও নিয়ন্ত্রণে থাকে।

চিনি ও ময়দা থেকে দূরে থাকুন

প্রক্রিয়াজাত খাবার যেমন—চিনি, ময়দা বা সাদা পাউরুটি এগুলো ওজন বাড়ানোর অন্যতম কারণ। সকালে এসব খাওয়ার অভ্যাস থাকলে এখনই বাদ দিন। এর বদলে বেছে নিন ফাইবারসমৃদ্ধ প্রাকৃতিক খাবার।

কফি খান, তবে খালি পেটে নয়

অনেকেই সকালে ঘুম থেকে উঠে খালি পেটে কফি খেয়ে ফেলেন। এটা ঠিক নয়। এরিকা বলছেন, আগে প্রোটিন ও ফাইবারসমৃদ্ধ প্রাতরাশ সেরে তবেই কফি খান। এতে কর্টিসল (স্ট্রেস হরমোন) নিয়ন্ত্রণে থাকবে, যা ওজন বাড়ার একটা বড় কারণ।

হালকা রোদে মিনিট দশেক হাঁটুন

সকালবেলায় সূর্যের আলো ততটা তেজি থাকে না। তাই হালকা রোদে ১০ মিনিট হাঁটলে শরীর পায় ভিটামিন ডি, বাড়ে এনার্জি, আর মেটাবলিজমও কাজ করে সঠিকভাবে। হাঁটাহাঁটি শরীরচর্চার একটি অন্যতম সহজ উপায়, যা মেদ ঝরাতে দারুণ কাজ করে।

ঘুমও কিন্তু গুরুত্বপূর্ণ

চিকিৎসক জয়শন পাল বলছেন, শুধু ডায়েট বা ব্যায়াম করলেই হবে না। প্রতি রাতে ৭–৮ ঘণ্টা ঘুম খুবই জরুরি। শরীর যদি ঠিকভাবে বিশ্রাম না পায়, তাহলে ওজন কমা অনেকটাই কঠিন হয়ে যায়।

ওজন কমাতে চাইলে শুধু খাওয়াদাওয়া নয়, বরং ঘুম থেকে উঠে কীভাবে দিন শুরু করছেন সেটাও বড় ব্যাপার। এই ৫টি ছোট অভ্যাস যদি রোজ মেনে চলতে পারেন, তাহলে পুজোর আগেই নিজেকে দেখতে পাবেন অনেকটা হালকা আর প্রাণবন্ত!


এ জাতীয় আরো খবর...