শিরোনামঃ
ব্যালটের পর গণতন্ত্র: প্রাতিষ্ঠানিক সংস্কারের অসম্পূর্ণ পথ পলাতক আওয়ামী লীগের নেতারা দেশকে অস্থিতিশীল করতে বিদেশ থেকে অর্থ পাঠাচ্ছেন: রিজভী জুলাই আন্দোলনে কিশোর মোতালিব হত্যা : সাঈদ খোকন ফের ৫ দিনের রিমান্ডে বাংলাদেশি পণ্যের আমদানি ও বিনিয়োগ বাড়াতে ভিয়েতনামের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ইউপি নির্বাচন: জেলা ভিত্তিক ভোটকেন্দ্র ও ভোটার সংখ্যার তথ্য চেয়েছে ইসি ক্যারিয়ার টিপস (পর্ব-৪) হাঁটুর ব্যথায় কী করবেন? চূড়ান্ত হয়নি মজুরি, মালিকপক্ষের প্রস্তাব ১৫,৭০০, শ্রমিকনেতাদের দাবি ২২,০০০ তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারিতে হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

ক্যারিয়ার টিপস (পর্ব-৪)

বাদল সৈয়দ / ৮ বার
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

যে ৭ ধরনের সহকর্মী থেকে সাবধান থাকবেন
১) পরনিন্দাকারী সহকর্মী
প্রায় সব অফিসে কিছু লোক থাকে, দুনিয়ার কাউকে তার ভালো লাগে না। সবার নিন্দা করে। এদের সাথে বেশি না মেশাই ভালো। অন্যের বদনাম তার জন্য মুখরোচক খাবার। আপনিও সে খাবারের মেন্যুর বাইরে নন।
২) হতাশাগ্রস্ত সহকর্মী
কিছু সহকর্মী পাবেন যারা সারাক্ষণ বেজার। যেটা তার সাথে সম্পর্কিত সেটা নিয়েও বিরক্ত, যেটার সাথে বিন্দুমাত্র সম্পর্ক নেই সেটা নিয়েও বিরক্ত।
রাশিয়ার পুতিন সাহেব মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াসে ঠান্ডা পানি দিয়ে গোসল করেছেন, এ খবর পড়ে তার বিরক্তির শেষ নেই। যেন পুতিন কাণ্ডে তার নিউমোনিয়া হয়ে গেছে!
এ ধরনের সহকর্মীকে এড়িয়ে চলাই ভালো। নয়তো হতাশা আপনাকেও স্পর্শ করতে পারে। হতাশা গুণনাশিনী। তা একে একে মানুষের সব গুণ ধ্বংস করে দেয়।
৩) অন্যের ক্ষতি করে যারা
যদি দেখেন কেউ অন্যের ক্ষতি করছে, তার কাছ থেকে দূরে থাকুন। হয়তো তার নেক্সট টার্গেট আপনি। যত মিশবেন, তত সে আপনার ক্ষতি করার মালমশলা খুঁজে পাবে।
৪) কৃতিত্ব ছিনিয়ে নেয় যারা
এরা আপাদমস্তক স্বার্থপর। অন্যের ঘাড়ে পা রেখে নিজের ফায়দা হাসিল করে। নিজের ঘাড় তার জন্য পেতে দেওয়ার অর্থ নেই।
৫) তোষামোদকারী
আমার এক বন্ধু সহকর্মীর দ্বারা চরম ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই লোক ছিল তার প্রশংসায় পঞ্চমুখ। চরম ভক্ত। সে নাকি তাকে মাঝেমধ্যে স্বপ্নেও দেখত।
সময়মতো তার আসল রূপ যখন বের হলো, বন্ধুটি হতভম্ব হয়ে আমার পরামর্শ চাইল। আমি কী আর বলব? শুধু বললাম, ‘দোষ তোর। যে লোক মরা বাপ-মাকে স্বপ্নে না দেখে তোকে দেখে, সে যে চরম ফন্দিবাজ তা আগেই বোঝা উচিত ছিল।’
ফ্রি লাঞ্চ বলে যেমন কিছু নেই, তেমনি ফ্রি তোষামোদও নেই। এর বিনিময় মূল্য হলো, সুবিধা আদায়।
৬) দলাদলি করে যারা
অফিসে অনেকেই থাকে, যারা অফিসে পক্ষ-বিপক্ষ তৈরি করে। এদের সাথে মিশলে একটি পক্ষে জড়িয়ে যাবেন। বিপক্ষরা হয়ে যাবে শত্রু। দরকার কী এই ফালতু টেনশন নেওয়ার? এই পক্ষ-বিপক্ষ করে কতজনের ক্যারিয়ার যে রসগোল্লা থেকে নষ্ট দই হয়ে গেল, তার সাক্ষী আমি নিজেই।
৭) কুবুদ্ধিদাতা
অফিসে অনেকে কুবুদ্ধি দিয়ে থাকে। নিয়ম ভাঙার পরামর্শ দেয়, অনৈতিক কাজ করার উৎসাহ দেয়। আপনার ক্যারিয়ারে দোজখের রাস্তা এরাই তৈরি করে। এই রাস্তায় হাঁটতে না চাইলে এদের কাছ থেকে শত হাত দূরে থাকুন।
চাকরির শুরুতে আমাদের ব্যাংকিং বোঝার জন্য অগ্রণী ব্যাংক ট্রেনিং একাডেমিতে পাঠানো হয়েছিল। সেটির পরিচালক একদিন বলেছিলেন, ‘হিসেব করলে দেখবেন, জীবনের অর্ধেক সময় কাটিয়েছেন লাইফ পার্টনারের সাথে, বাকি অর্ধেক সহকর্মীদের সাথে। তাই সহকর্মীদের মধ্য থেকে বন্ধু বাছাই করার সময় লাইফ পার্টনার বাছাই করার মতো সতর্ক থাকবেন।’
কোন ধরনের সহকর্মীর সাথে মিশব, সে ব্যাপারে সম্ভবত এর চেয়ে ভালো পরামর্শ আর নেই।

#আসুন মায়া ছড়াই


এ জাতীয় আরো খবর...