শিরোনামঃ
ষাটের পর হাঁটুর ব্যথায় বন্ধ হয়েছে শরীরচর্চা: ওজন ঠিক রাখতে কী করবেন ভারতের আপত্তিতে বন্ধ মনু নদের বাঁধ প্রকল্প আম্মার সাম্প্রতিক কথাগুলো আদালতে মামলাজট কমাতে নতুন উদ্যোগ: ২৯ আদালতে চালু হচ্ছে ‘বিচারিক সহকারী’ সফটওয়্যার দূরত্ব কমিয়ে এক মঞ্চে আসার ইঙ্গিত সরকার ও বিরোধী দলের: ২৭ বা ২৮ নভেম্বর সর্বদলীয় বৈঠকের প্রস্তুতি রক্ষণাবেক্ষণের অভাবে অকেজো আশ্রয়কেন্দ্র: উপকূলীয় সুরক্ষায় নতুন শঙ্কা রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

আম্মার সাম্প্রতিক কথাগুলো

বাদল সৈয়দ / ১ বার
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

আম্মা আজকাল প্রায়ই কিছু কথা বলেন—
১) ‘আব্বা, তোমার গায়ে পাউডারের গন্ধ।’
‘আম্মা, আমি তো পাউডার মাখি না।’
‘ছোটবেলায় তোমাকে পাউডার দিতাম না? সেই গন্ধ পাই।’
২) ‘ও আব্বা, তুমি কই?’
‘আমি গাড়িতে, আম্মা। আসতেছি।’
‘রাত নামছে। চিন্তা লাগে। ছোট মানুষ, কোথায় কোন সমস্যায় পড়।’ (আমার বয়স প্রায় ৫৯)
৩) ‘আব্বা, মুখ শুকনা লাগে কেন? খিদা লাগছে?’
‘না, আম্মা। একটু আগে খাইছি।’
‘ঠিকমতো খাও নাই। আবার খাও।’
‘খাইছি তো, আম্মা।’
‘আরেকটু কিছু খাও। মুখ শুকনা দেখলে খারাপ লাগে।’
৪) ‘আব্বা, এদিকে আস?’
‘কিছু লাগবে, আম্মা?’
‘না, তোমাকে দেখতে ইচ্ছা করে। তাই বারবার ডাকি।’
৫) ‘আম্মা, আজকে তোমাকে খুব সুন্দর লাগতেছে।’
‘তোমাকেও সুন্দর লাগতেছে, আব্বা।’
‘আমি তো কালো।’
‘কে বলছে কালো? আমার তো খুব আদর লাগে। চেহারায় আভিজাত্য আছে।’
৬) ‘আম্মা, খাইতে আসো।’
‘খাব না। খিদা নাই।’
‘না খাইলে দুর্বল হয়ে যাবা, আম্মা।’
‘কেউ খাওয়াই দিলে খাব।’
৭) ‘আব্বা, তুমি আমার পাশে শুয়ে থাক।’
‘কেন, আম্মা?’
‘ভয় লাগে।’
‘কেন ভয় লাগে?’
‘মনে হয় তোমার অভ্যাস পাইছি। ছোটবেলায় আমি পাশে না শুইলে তুমি ভয় পাইতা।’

#আসুন মায়া ছড়াই


এ জাতীয় আরো খবর...