দীর্ঘদিন চাকরি করে আমার মনে হয়, অফিসে কম কথা বলাই ভালো। এতে ভুল বোঝাবুঝি কম হয়। বিশেষ করে সাত ধরনের কথা না বললে অনেক সমস্যা থেকে রেহাই পাওয়া যায় বলে আমার ধারণা।
কেউ কোনো কাজের কথা বললে, তা দায়িত্বের মধ্যে না পড়লে আমরা প্রায় এ কথা বলি। এতে অনেক সময় বৈরী সম্পর্ক তৈরি হয়। কাজ করতে আগ্রহী না বলে ধারণা করা হয়।
তার মানে কি যে যা বলে সব করে দিতে হবে? না। ভদ্রভাবে বলুন, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে না। তবে কীভাবে সাহায্য করতে পারি দেখছি।
এতে আসল বার্তাটিও দেওয়া হয়, সম্পর্কও ঠিক থাকে।
কোনো কাজ ব্যর্থ হলে আমরা অনেক সময় এ কথা বলি। এটিও অনুচিত বাক্য। কারণ, এতে মনে হয়, কারও ব্যর্থতায় আপনি আনন্দ পাচ্ছেন। ফলে সম্পর্ক নষ্ট হয়।
এর বদলে বলা যায়, এভাবে করলে সমস্যা হতে পারে, সেটা নিয়ে আমরা বোধহয় আলোচনা করেছিলাম। বাদ দিন, চলুন দেখি কীভাবে সমাধান করা যায়।
৩) অমুক তো কোনো কাজ করে না…
একদম পরিত্যাজ্য বাক্য। অন্যের সমালোচনা করে সাময়িক আনন্দ পাওয়া যায়, কিন্তু অফিসে আস্থা ও সম্মান হারাতে হয়।
কারও কাজে ঘাটতি দেখলে তা নিয়ে সরাসরি আন্তরিকতা নিয়ে বুঝিয়ে বলা ভালো। এতে অন্যের বদনাম করা হলো না, কিন্তু বার্তাটি পৌঁছে দেওয়া হলো।
৪) এভাবে তো সব সময় হয়ে আসছে…
অফিসে নতুন কোনো পদ্ধতি চালু হলে অনেকেই এ ধরনের কথা বলেন। ম্যানেজমেন্ট তখন ধরে নেন, আপনি নতুন সিস্টেমের প্রতি আগ্রহী নন।
বরং বলা যায়, বিষয়টি নতুন, তবে মানিয়ে নিতে সমস্যা হবে না।
সরাসরি ‘না’ বলা কর্মক্ষেত্রে অনেক মুসিবত ডেকে আনে।
এ কথাটি কর্তৃপক্ষ পছন্দ করেন না। তাই সরাসরি এভাবে প্রত্যাখ্যান করা উচিত নয়।
বলা উচিত, কাজটি খুব কঠিন হবে, তবু চেষ্টা করে দেখি।
আর যদি একেবারেই অসম্ভব হয়, বলা উচিত, মাফ করবেন, কাজটি করা যাবে না। আমাকে দুই মিনিট সময় দিলে বুঝিয়ে বলব।
নিজের ভুল হলে এটাসেটা বলে আত্মপক্ষ সমর্থন করা উচিত নয়, এতে অন্যদের বিরক্তি বাড়ে।
বলা উচিত, ভুলটা আমারই। আমি দুঃখিত। সুযোগ দিলে আমি আবার চেষ্টা করব।
আর ভুল যদি নিজের না হয়, তবে বলা উচিত, কোথাও সমস্যা হচ্ছে, আসলে ভুলটা আমার নয়। একটু বুঝিয়ে বলি?
৭) আপনাকে দিয়ে কোনো কাজ হবে না…
এ ধরনের কথাবার্তা বিশেষ করে জুনিয়রদের খুব হতাশ করে। কাজের প্রতি আগ্রহ নষ্ট করে ফেলে। বলা উচিত, তুমি পারছ না, তবে পারবে। প্রথম প্রথম আমিও পারতাম না। চেষ্টা করে শিখেছি। তুমিও চেষ্টা করো।
সাতটি পয়েন্ট বললাম। এবার শুধু পাঁচ নম্বর পয়েন্টটি নিয়ে নিজের অভিজ্ঞতা বলি।
আমি তখন চট্টগ্রামের ট্যাক্স কমিশনার। ঢাকা থেকে পরিদর্শনে গেছেন সচিব মহোদয়। খুবই কড়া লোক। সবাই তটস্থ থাকে। চট্টগ্রামে তিনি রাত্রিযাপন করবেন। তাই প্রটোকল অনুযায়ী সন্ধ্যার পর তাঁকে আমার সময় দেওয়ার কথা। কিন্তু আমি সন্ধ্যার পর ফ্যামিলিকে সময় দেই। বাইরে থাকি না বললেই চলে। অনেক চিন্তাভাবনা করে আমি সচিব মহোদয়কে বললাম, ‘স্যার, আমি সন্ধ্যার পর বাসার বাইরে থাকি না। ফ্যামিলিকে সময় দেই। তাই আপনি অনুমতি দিলে আমি অফিস আওয়ার শেষে বাসায় চলে যেতে চাই।’
তিনি বললেন, ‘অনেকদিন পর দেখলাম কেউ ফ্যামিলিকে গুরুত্ব দিচ্ছে। আই অ্যাপ্রিশিয়েট।’
উপরের সাতটি কথা এড়িয়ে চলুন—বলতে হলে অন্যভাবে বলুন।
এ জাতীয় আরো খবর...