শিরোনামঃ
মাদক সেবনের ভিডিও করায় বিএনপি নেতার মামলা, ৪ সাংবাদিক কারাগারে কপ-৩১ ও বাংলাদেশের দাবি: অনুদান, সুশাসন ও তারুণ্যের অংশীদারত্ব জনগণের দোরগোড়ায় ক্যান্সার চিকিৎসা পৌঁছে দিতে কাজ করছে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গুম-খুন ও নির্যাতন করেও জাতীয়তাবাদী শক্তিকে দমাতে পারেনি: রুহুল কবির রিজভী হাসিনাকে আশ্রয় দিতে রাজি নয় আফ্রিকার কোনো দেশও: নাজমুল হক ডিসেম্বরে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে জামায়াত: শফিকুর রহমান ডিসেম্বরে রাজপথে সক্রিয় থাকবে বিএনপি, আসছে নতুন কর্মসূচি সৌরবিদ্যুতে ৬২ শতাংশ ব্যয় সাশ্রয় করলো ডাক বিভাগের ১৪ কেন্দ্র গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর রেকর্ড রেমিট্যান্সের পরও অস্থির ডলারের বাজার: কারসাজির শঙ্কার মাঝেই রিজার্ভ থেকে ডলার বিক্রিতে ফিরল বাংলাদেশ ব্যাংক
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন

কর্মজীবীদের বিরক্ত করে যে ৮টি আচরণ

বাদল সৈয়দ / ৬ বার
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

১. বেতন নিয়ে অযাচিত প্রশ্ন করলে। ব্যাপারটি খুব স্পর্শকাতর।
২. অফিসে যাওয়ার সময় এমন কিছু বললে যা মন খারাপ করে দেয়।
৩. অফিসে ফোন করে কেউ রাগারাগি করলে। এমনিতেই সেখানে তিনি কাজের চাপে থাকেন। এ সময় রাগারাগি ভালো লাগে না।
৪. জরুরি না হলে অফিসে কেউ গিয়ে অযথা সময় নষ্ট করলে। কারণ তিনি ব্যস্ত থাকেন।
৫. তাঁর পক্ষে সম্ভব নয় এমন কোনো কাজের অনুরোধ করার পর তিনি অপারগতা জানালে তা বুঝতে না চাইলে।
৬. অফিস থেকে ফেরার পরপরই সমস্যা নিয়ে আলাপ জুড়লে। সারাদিন কাজের চাপ শেষে তাঁরা অন্তত কিছুক্ষণ শান্তি পেতেই পারেন।
৭. ছুটির দিন কেউ উটকো ঝামেলা করলে। সপ্তাহ জুড়ে কাজ করে দিনটি তিনি নিজের মতো যাপন করতে চান।
৮ . অফিসে ব্যস্ততার কারণে ফোন ধরতে না পারলে কেউ ভুল বুঝলে। এ রকম হতেই পারে।
পাঁচ নম্বর পয়েন্ট অর্থাৎ অন্যায় অনুরোধ নিয়ে একটি ব্যক্তিগত অভিজ্ঞতা বলে শেষ করি।
আমি একটি নিয়োগ কমিটির চেয়ারম্যান ছিলাম। আমার এক আত্মীয়ও চাকরিপ্রার্থী। তাঁর বড় ভাই এসে আমাকে অনুরোধ করলেন, নিয়োগ পাওয়ার ব্যাপারে তাঁর ছোটো ভাইকে সাহায্য করতে।
আমি বললাম, ‘কাউকে ফেভার করা আমার পক্ষে সম্ভব নয়। তবে নিয়োগ শতভাগ ফেয়ার হবে। আপনার ভাই পরীক্ষায় ভালো করলে চাকরি এমনিতেই হবে।’
তাঁর ভাইয়ের চাকরি হলো না। তিনি বাসায় এসে খুব রাগ করে বললেন, ‘আমি তোমার জানাযাও পড়ব না।’
আমি বললাম , ‘জানাজার নামাজ ফরজে কেফায়া। আপনি তা আদায় না করলে আমার কিছু করার নেই।’

#আসুন মায়া ছড়াই


এ জাতীয় আরো খবর...