শিরোনামঃ
হজে বাংলাদেশের কোটা বাড়ল ৫ হাজার ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন সরকার ও নাগরিকের তথ্য সুরক্ষায় সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইসিটি মন্ত্রীর প্রধানমন্ত্রীর অনুশাসন মেনে এলজিইডিকে ক্যাডারভুক্ত করা হবে : মীর শাহে আলম যাত্রাবাড়ী ও শেরেবাংলা নগর থানার ওসি বদলি শেখ হাসিনাকে পাসপোর্ট ইস্যু করার আইনগত সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ডিসেম্বরের মধ্যে সিইপিএ’র খসড়া চূড়ান্ত করতে একমত বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া ২২৬ কোটি টাকা ঋণ পরিশোধে অনন্ত জলিলকে আইনি নোটিশ প্রধানমন্ত্রী হওয়ার পরদিন থেকেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছেন তারেক রহমান: রিজভী নাশকতা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে: ইশরাক
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

সন্তানের আবদারে আর্থিক যন্ত্রণা: জল-পাথরের সমাধান

বাদল সৈয়দ / ৭ বার
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

ইদানীং অনেক অভিভাবক সন্তানের কিছু যন্ত্রণাদায়ক আবদারের কথা বলেন, যেগুলো তাঁদের ওপর মারাত্মক আর্থিক চাপ সৃষ্টি করে। নিজেও কিছু কিছু পরিচিতকে এ সমস্যায় ভুগতে দেখেছি।
এগুলো হচ্ছে—
১) দামি মোবাইল ও গ্যাজেটের আবদার।
২) অনলাইনে অতিরিক্ত খাবার অর্ডার।
৩) অনলাইনে অতিরিক্ত জামা-জুতো অর্ডার।
৪) পছন্দের খাবার রান্না না হলে রাগারাগি।
৫) অতিরিক্ত টাকা চাওয়া।
৬) ধনী বন্ধুর সাথে তাল মেলানোর জন্য আবদার।
সমাধান—
১) প্রথমেই যেটা করা উচিত তা হলো, বোঝার বয়স হলে সন্তানকে পরিবারের আর্থিক সামর্থ্য বুঝিয়ে বলা। উঠতি বয়সে এটা মাথায় ঢুকে গেলে তারা এ সীমাবদ্ধতার মধ্যেই চাহিদা সীমিত রাখে। তবে এমনভাবে বলবেন, যাতে ওরা লিমিটেশন বোঝে, কিন্তু দুশ্চিন্তায় না পড়ে।
২) মা-বাবার নিজেদের সংযম ও বড়লোকি ভাব ছাড়তে হবে। নয়তো সন্তান সমস্যা বুঝবে না। বড়লোকি ভাব সবচেয়ে ফালতু চর্চার একটি।
৩) গ্যাজেট ব্যবহারে প্রয়োজন দেখা দিলে সুস্পষ্টভাবে এর জন্য নির্ধারিত বাজেট জানিয়ে দিতে হবে। এর যে কোনো ব্যতিক্রম হবে না, তাও দৃঢ়ভাবে বুঝিয়ে দিতে হবে।
এক্ষেত্রে নিজেরাও দামি গ্যাজেট ব্যবহার না করাই ভালো। কারণ বাচ্চারা আপনার উপদেশ শুনবে না, অনুকরণ করবে।
৪) অনলাইন অর্ডার করে খাবার কেনার ব্যাপারটি সপ্তাহে একটি দিন ফিক্স করা যেতে পারে। এর বাইরে অনলাইনে খাবার অর্ডার করা যাবে না।
৫) অনলাইনে কিছু কেনাকাটা করতে হলে বাবা-মাকে যাতে জিজ্ঞেস করে তা নিশ্চিত করতে হবে। তাঁরা অনুমতি দিলেই কেবল কিনবে।
৬) ওরা নিজেদের চাইতে অনেক ধনী এমন পরিবারের বন্ধুদের সঙ্গে মিশবে, কিন্তু তাদের লাইফস্টাইল অনুসরণ করবে না। ওদের সাথে তাল মেলাতে গিয়ে বাবা-মার বারোটা বাজে। এ ব্যাপারটি বোঝাতে হবে।
৭) সবচেয়ে ভালো সমাধান হচ্ছে, ‘জল-পাথর’ সমাধান। এর মানে হচ্ছে, ওদের সাথে আপনার সম্পর্ক হবে জলের মতো স্বচ্ছ। যা জানার তা ওরা জানবে। জলের কোমলতায় ওদের বোঝাবেন, বন্ধু হবেন। তাতে কাজ না হলে শক্ত পাথর হয়ে যাবেন। যেন অযৌক্তিক আবদার বা দাবির হাতুড়ি তা ভাঙতে না পারে।
ভাবছেন, এসব সমাধান কাজ দেবে না? কাদামাটি থেকে ওদের মূর্তি গড়ার সময় কানে কানে উপরের কথাগুলো বলুন। কাজ দেবে।
অন্তত আমার নিজের অভিজ্ঞতা তাই বলে।

#আসুন মায়া ছড়াই


এ জাতীয় আরো খবর...