শিরোনামঃ
হজে বাংলাদেশের কোটা বাড়ল ৫ হাজার ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন সরকার ও নাগরিকের তথ্য সুরক্ষায় সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইসিটি মন্ত্রীর প্রধানমন্ত্রীর অনুশাসন মেনে এলজিইডিকে ক্যাডারভুক্ত করা হবে : মীর শাহে আলম যাত্রাবাড়ী ও শেরেবাংলা নগর থানার ওসি বদলি শেখ হাসিনাকে পাসপোর্ট ইস্যু করার আইনগত সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ডিসেম্বরের মধ্যে সিইপিএ’র খসড়া চূড়ান্ত করতে একমত বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া ২২৬ কোটি টাকা ঋণ পরিশোধে অনন্ত জলিলকে আইনি নোটিশ প্রধানমন্ত্রী হওয়ার পরদিন থেকেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছেন তারেক রহমান: রিজভী নাশকতা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে: ইশরাক
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

২২৬ কোটি টাকা ঋণ পরিশোধে অনন্ত জলিলকে আইনি নোটিশ

নিজস্ব প্রতিবেদক / ৯ বার
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

সিলভার স্ক্রিনের গ্ল্যামার ও অ্যাকশন হিরোর কারিশমা— ঢাকাই চলচ্চিত্রের দর্শকপ্রিয় নায়ক ও সফল ব্যবসায়ী এম এ জলিল অনন্তের জীবনের এই রঙিন দিকটি তো সবারই জানা। কিন্তু পর্দার পেছনের বাস্তব জীবন যে কতটা কঠিন হতে পারে, তার এক নির্মম চিত্র এখন তার ব্যবসায়িক সাম্রাজ্যজুড়ে।

শত শত কোটি টাকার ব্যাংকঋণ পরিশোধ করতে না পেরে বর্তমানে চরম সংকটে পড়েছেন এই ঢালিউড তারকা, যা এখন বিনোদন ও ব্যবসায়িক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

জানা গেছে, অনন্ত জলিলের একের পর এক কারখানা বন্ধ হয়ে যাওয়ায় বেকার হয়ে পড়েছেন ১০ হাজারের বেশি শ্রমিক। পরিস্থিতি আরও জটিল হয়েছে যখন গ্যাস বিল বকেয়া ও চুরির অভিযোগে তিতাস গ্যাস কর্তৃপক্ষ কারখানাগুলোর গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। ব্যবসা টিকিয়ে রাখতে নানা চেষ্টা করেও শেষরক্ষা হয়নি; এমনকি কারখানাগুলো ভাড়া দেওয়ার উদ্যোগও সফল হয়নি।

রুপালি পর্দার ক্লাইম্যাক্সের মতো অনন্ত জলিলের জীবনেও এখন আইনি জটিলতার খড়্গ। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) থেকে নেওয়া এবি অ্যাপারেলস লিমিটেডের ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকা পাওনা আদায়ে অনন্ত জলিল ও তার প্রথম স্ত্রী খাদিজা পারভীনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে। ব্যাংকের তথ্যমতে, ২০২৪ সালের আগস্টে ঋণ পুনঃতফসিল করা হলেও পরবর্তীতে দেওয়া চেক গত ২ নভেম্বর পর্যাপ্ত টাকা না থাকায় প্রত্যাখ্যাত হয়। নোটিশে আগামী ৩০ দিনের মধ্যে টাকা পরিশোধ না করলে ১৮৮১ সালের হস্তান্তরযোগ্য দলিল আইনের ১৩৮ ও ১৪০ ধারায় আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

এই কঠিন পরিস্থিতি নিয়ে গণমাধ্যমকে অনন্ত জলিল জানিয়েছেন, করোনার সময়ে কাজ না থাকলেও প্রায় ২০০ কোটি টাকা ঋণ নিয়ে তিনি শ্রমিকদের নিয়মিত বেতন-ভাতা পরিশোধ করেছিলেন। সেই ঋণের সুদ বাড়তেই আজ এই বিশাল অঙ্কের দেনার পাহাড় তৈরি হয়েছে। বৈশ্বিক মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মতো প্রতিকূল পরিস্থিতিকেই তিনি এই সংকটের জন্য দায়ী করছেন। তার স্পষ্ট কথা— ব্যাংকের আন্তরিক সহযোগিতা ছাড়া এই কঠিন অবস্থা থেকে ঘুরে দাঁড়ানো একপ্রকার অসম্ভব।

ব্যবসায়িক এই ধস সামাল দিতে ও নিজের তৈরি সাম্রাজ্য বাঁচাতে কম চেষ্টা করেননি এই তারকা। দেশি-বিদেশি বিভিন্ন বিনিয়োগকারীর পাশাপাশি একাধিক চীনা উদ্যোক্তার সঙ্গেও তিনি নাকি দফায় দফায় বৈঠক করেছেন। তবে শেষ পর্যন্ত আশানুরূপ কোনো সাড়া মেলেনি।

চলচ্চিত্রে অতিরিক্ত সময় দেওয়ার কারণেই কি ব্যবসার এই করুণ দশা— এমন গুঞ্জন চাউর হলেও এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি অনন্ত জলিল। পরিশেষে রূপালি পর্দার এই নায়ক এখন বাস্তব জীবনের সবচেয়ে কঠিন দৃশ্যপট মোকাবিলা করছেন বলাই যায়।


এ জাতীয় আরো খবর...