শিরোনামঃ
মাদক সেবনের ভিডিও করায় বিএনপি নেতার মামলা, ৪ সাংবাদিক কারাগারে কপ-৩১ ও বাংলাদেশের দাবি: অনুদান, সুশাসন ও তারুণ্যের অংশীদারত্ব জনগণের দোরগোড়ায় ক্যান্সার চিকিৎসা পৌঁছে দিতে কাজ করছে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গুম-খুন ও নির্যাতন করেও জাতীয়তাবাদী শক্তিকে দমাতে পারেনি: রুহুল কবির রিজভী হাসিনাকে আশ্রয় দিতে রাজি নয় আফ্রিকার কোনো দেশও: নাজমুল হক ডিসেম্বরে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে জামায়াত: শফিকুর রহমান ডিসেম্বরে রাজপথে সক্রিয় থাকবে বিএনপি, আসছে নতুন কর্মসূচি সৌরবিদ্যুতে ৬২ শতাংশ ব্যয় সাশ্রয় করলো ডাক বিভাগের ১৪ কেন্দ্র গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর রেকর্ড রেমিট্যান্সের পরও অস্থির ডলারের বাজার: কারসাজির শঙ্কার মাঝেই রিজার্ভ থেকে ডলার বিক্রিতে ফিরল বাংলাদেশ ব্যাংক
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন

মাদক সেবনের ভিডিও করায় বিএনপি নেতার মামলা, ৪ সাংবাদিক কারাগারে

নিজস্ব প্রতিবেদক / ১০ বার
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

টাঙ্গাইলের সখীপুরে মাদক সেবনের ভিডিও করতে গিয়ে উল্টো বিএনপি নেতার মামলায় চার সাংবাদিক গ্রেপ্তার হয়েছেন। পরে তাদের কারাগারে প্রেরণ করেছেন আদালত। শুক্রবার (১৩ নভেম্বর) রাতে উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের দেওবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শনিবার সকালে দাড়িয়াপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং উপজেলা বণিক সমিতির সভাপতি ফজলুর রহমান ফজলু বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলার পর আজ দুপুরে সাংবাদিকদের হাতকড়া পরিয়ে আদালতে প্রেরণ করা হয়।

গ্রেপ্তারকৃত সাংবাদিকরা হলেন- এনটিভির ডিজিটালের সখীপুর উপজেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক সুজন, দৈনিক মানবকণ্ঠের সখীপুর প্রতিনিধি মোর্শেদ খান, স্থানীয় সাপ্তাহিক সখীপুর বার্তা পত্রিকার অনলাইন ইনর্চাজ শেখ মনির এবং সুজনের সহকারী সানিম মিয়া।

এদিকে মামলা বাদী বিএনপির নেতা হওয়ায় আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

গ্রেপ্তার হওয়া সাংবাদিক এবং তাদের পরিবারের সদস্যরা বলেন, শুক্রবার সন্ধ্যায় ওই ৪ জন সাংবাদিক উপজেলার দেওবাড়ি বাজারে নজরুলের বিরুদ্ধে এক নারীকে ধর্ষণের মীমাংসার নিউজ কাভারে যায়। এসময় তারা জানতে পারেন স্থানীয় মাতবরদের সহযোগিতায় ২ লাখ ৮০ টাকায় মীমাংসা করা হয়। মীমাংসায় ২ লাখ টাকা পায় ওই নারী এবং ৮০ হাজার টাকা পায় মাতাব্বরা।

এসময় স্থানীয় একজন মাতাব্বর ওই সাংবাদিকের পাশের বাসায় মাদক সেবন করার কথা জানায়। পরে সাংবাদিকরা ৪ জনের গাঁজা সেবন করতে দেখে ভিডিও করেন। এসময় বাড়ির মালিকের স্ত্রী স্থানীয় যুবদল নেতা জাহিদকে ফোন দিয়েছে। পরবর্তীতে জাহিদ সাংবাদিকদের বাজারে নিয়ে যায়। এসময় জাহিদ স্থানীয় ২শ’ থেকে ৩শ’ লোকদের ডেকে মব সৃষ্টি করে প্রথমে তাদের আটক করে হেনস্তার চেষ্টা করেন। পরবর্তী খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসেন। উদ্ধার হওয়ার সাংবাদিকের কী করা হবে তা নিয়ে দফায় দফায় বৈঠক হয়।

স্থানীয় সাংবাদিক এবং পরিবারের সদস্যরা বলেন, শনিবার সকালে বিএনপি নেতা বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা করেন। কিন্তু মামলায় মাদক সেবনকারীদের নাম উল্লেখ করা হয়নি।

মামলার পর আদালতে নেওয়ার পর এনটিভির ডিজিটালের সখীপুর উপজেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক সুজন সাংবাদিকদের বলেন, মাদকসেবীরা আমাদের ম্যানেজ করার চেষ্টা করে। আমরা রাজি না হওয়ায় আমাদের মব করে ফাঁসানো হয়েছে। আমাদের এক সহকারীর পকেটে জোর করে ৮ হাজার ইয়াবা ডুকিয়ে দেওয়া হয়। কিন্তু মাদকসেবীরা বাইরে ঘুরে বেড়াচ্ছে, তারা ধরা ছোয়ার বাইরে।

মামলার বাদী ফজলুর রহমান ফজলু বলেন, গ্রামবাসীর অনুরোধে আমি বাদী হয়েছি। মামলায় মাদকসেবনের মামলা করা হয়নি কেন? এমন প্রশ্নের তিনি কোনো সদুত্তোর দিতে পারেননি।

সখীপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আজহারুল ইসলাম বলেন, মামলায় চাঁদাদাবি এবং চাঁদা আদায়ের অভিযোগ আনা হয়েছে। তবে যার কাছ চাঁদা আদায় করা হয়েছে, তিনি কেন মামলার বাদী হননি, এমন প্রশ্নের উত্তর দেননি তিনি।

স্থানীয় সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধমন্ত্রী আহমেদ আযম খান সাংবাদিকদের বলেন, ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। যারা মাদক সেবন ও ব্যবসায়ী তাদেরকেও আইনের আওতায় আনা হবে।


এ জাতীয় আরো খবর...