শিরোনামঃ
দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেষ্টা করছে ভারত: এনসিপি খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও কিলো ফ্লাইটের সদস্যসহ ৩৬ জনকে বিমান বাহিনী প্রধানের সংবর্ধনা সেন্ট্রাল আফ্রিকার শান্তিরক্ষা মিশনে পুলিশের সর্বোচ্চ সংখ্যক আইপিও মোতায়েন দেশকে অস্থিতিশীল করার সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি মত-পথ-আদর্শের ঊর্ধ্বে উঠে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট থাকবে : মাহদী আমিন ২২ নভেম্বর পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ১২.৫ শতাংশ বেড়ে ১৩.৮২ বিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গ্রামীণ ব্যাংকে লাগাতার অগ্নিসংযোগ বন্ধের আহ্বান ড. ইউনূসের ১০ ডিসেম্বরের মধ্যে হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

সোশ্যাল মিডিয়া ম্যানার্স-০১

বাদল সৈয়দ / ২ বার
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

যে ১০ ধরনের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা উচিত নয়
১) নবদম্পতির ছবি বা ভিডিও তাঁরা পোস্ট করার আগে অন্য কেউ পোস্ট করা উচিত নয়। এ ব্যাপারে তাঁদের সিদ্ধান্ত কী, আমরা জানি না।
২) আরও একটি কারণে তাঁদের ছবি পোস্ট করা উচিত নয়। কারণ এ আনন্দ তাঁদের প্রথম শেয়ার করতে দেওয়া উচিত।
৩) বাসায় অতিথি এলে তাঁর ছবি বা ভিডিও অনুমতি ছাড়া পোস্ট না করাই ভালো।
৪) কারও শিশু সন্তানের ছবি বা ভিডিও বাবা-মায়ের অনুমতি ছাড়া পোস্ট করা ঠিক নয়।
৫) কারো ছবি বা ভিডিও অনুমতি ছাড়া পোস্ট করা শোভন নয়। বিশেষ করে মহিলাদের।
৬) টেবিলভর্তি খাবার সোশ্যাল মিডিয়ায় তুলে না ধরাই ভালো। আমাদের চারপাশে এমন অনেকেই আছেন, যাঁদের পক্ষে দুবেলা ভালো খাবার জোগাড় করাও কঠিন।
৭) রোগীর ছবি বা ভিডিও অনুমতি ছাড়া প্রকাশ খুব বড় ধরনের অন্যায়। এতে তাঁর সম্মান, ব্যক্তিগত গোপনীয়তা ও মর্যাদার প্রশ্ন জড়িত।
৮) কাউকে সাহায্য করার ছবি বা ভিডিও অনুমতি ছাড়া পোস্ট করা ঠিক নয়; তাঁর সম্মান রক্ষা করাও সাহায্যের অংশ।
৯) অনুমতি ছাড়া কারও বাড়ির ভেতরের ছবি বা ভিডিও প্রকাশ করাও বিব্রতকর।
১০) পরিবারের অনুমতি ছাড়া লাশের ছবি তাঁদের বুকে শেলের মতো লাগতে পারে।
হঠাৎ এ পর্ব মাথায় এলো কেন?
এক নবদম্পতির সিদ্ধান্ত ছিল বিয়ের ছবি তাঁরা পোস্ট করবেন না। এগুলো ব্যক্তিগত থাকবে।
একজন অতিথি অনুমতি ছাড়া ছবি পোস্ট করে দিলেন। দম্পতির ব্যক্তিগত সিদ্ধান্ত মুহূর্তে পাবলিক হয়ে গেল।
হয়তো ব্যাপারটি বড় মনে হচ্ছে না। আসলে অনেক বড়। প্রাইভেসির দাম দুনিয়ার সব হীরার সম্মিলিত দামের চাইতে বেশি।
#আসুন মায়া ছড়াই


এ জাতীয় আরো খবর...