শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

মারা গেছেন জর্জ কস্তা

নিজস্ব প্রতিবেদক / ১৫২ বার
প্রকাশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫

হৃদরোগে আক্রান্ত হয়ে ৫৩ বছর বয়সে মারা গেছেন পোর্তোর চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দলের অধিনায়ক জর্জ কস্তা। মঙ্গলবার (৫ আগস্ট) ক্লাবের ট্রেনিং সেন্টারে অসুস্থ হয়ে পড়ার পর দ্রুত হাসপাতালে নেয়া হয় তাকে, কিন্তু বাঁচানো যায়নি। ২০০৪ সালে পোর্তোর চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দলের অধিনায়ক ছিলেন কস্তা। তার আগের বছর জিতেছিলেন উয়েফা কাপ, বর্তমানে ইউরোপা লিগ।

পোর্তোর হয়ে টানা পাঁচটি লিগ শিরোপা জয়ী ছয় ফুটবলারের একজন তিনি। ক্লাবের হয়ে ১৩ মৌসুমে শিরোপা জিতেন মোট ২৪টি। ক্যারিয়ারে ম্যাচ খেলেছেন ৫৩০টি, এর মধ্যে পোর্তোর হয়ে ৩৮৩টি, পর্তুগালের হয়ে ৫০টি।

২০০৬ সালে জিতেন জীবনের ইতি টানেন। পর্তুগাল, রোমানিয়া, সাইপ্রাস, তিউনিসিয়া, ভারতসহ বিভিন্ন দেশের ক্লাবে কোচিং করিয়েছেন কস্তা।

গত বছরের এপ্রিলে দায়িত্ব নিয়েছিলেন পোর্তোর ফুটবল পরিচালকের।


এ জাতীয় আরো খবর...