শিরোনামঃ
জাতীয় বাজেট ২০২৬-২৭: সরকারি দলের স্বস্তি, বিরোধীদের শঙ্কা! -রিন্টু আনোয়ার বাড়ি ভাড়া নেওয়ার আগে: ১০টি পরামর্শ ডাকলেই কাছে চলে আসবে টয়লেট! মানুষের জীবনমানের উন্নয়নই প্রকৃত উন্নয়ন: স্থানীয় সরকারমন্ত্রী রাজনীতিবিদদের ভুল তুলে ধরা সাংবাদিকদের দায়িত্ব: মির্জা ফখরুল খামেনির প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন বিদেশি অতিথি ও ধর্মীয় ব্যক্তিত্বরা তেহরানে গালিবাফের সঙ্গে বৈঠক করলেন স্পিকার হাফিজ উদ্দিন এলপিজির দাম কমেছে, ধাপে ধাপে জ্বালানি তেলও কমানো হবে: জ্বালানি প্রতিমন্ত্রী ব্রাজিল-আর্জেন্টিনার ফুটবল দর্শনে দেশীয় ফুটবলের রূপান্তর পরিকল্পনা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালী অপহরণ মামলায় সাবেক এএসপি গ্রেপ্তার
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:১০ অপরাহ্ন

নাটোরে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

নিজস্ব প্রতিবেদক / ১৪২ বার
প্রকাশ: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
murder হত্যা খুন নৃশংস চাকু

নাটোরের লালপুর উপজেলার গোপালপুরে সাইদুর রহমান (৩৫) নামের এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত আনুমানিক ১০টার দিকে লালপুর-গোপালপুর আঞ্চলিক সড়কে নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুলের পাশে এই হত্যাকাণ্ড হয়। নিহত সাইদুর রহমান কুষ্টিয়া জেলার ভেড়ামাড়া উপজেলার বামনগ্রামের আলতাফ হোসেনের ছেলে। তিনি একজন ব্যবসায়ী ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে লালপুর থানা পুলিশ জানায়, রাতে ওই এলাকায় কয়েকজন দুর্বৃত্তের সঙ্গে এক যুবকের ধস্তাধস্তি হয়। এরপর হঠাৎ চিৎকার শুনে স্থানীয়রা ছুটে গিয়ে এক যুবককে গলা কাটা অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং নিহতের পরিচয় নিশ্চিত করে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুমিনুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাইদুর রহমানকে গাড়ি থেকে নামিয়ে পরিকল্পিতভাবে গলা কেটে হত্যা করা হয়েছে।

নিহতের মরদেহ লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ এবং এতে কারা জড়িত, তা খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে পুলিশ।


এ জাতীয় আরো খবর...