শিরোনামঃ
দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেষ্টা করছে ভারত: এনসিপি খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও কিলো ফ্লাইটের সদস্যসহ ৩৬ জনকে বিমান বাহিনী প্রধানের সংবর্ধনা সেন্ট্রাল আফ্রিকার শান্তিরক্ষা মিশনে পুলিশের সর্বোচ্চ সংখ্যক আইপিও মোতায়েন দেশকে অস্থিতিশীল করার সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি মত-পথ-আদর্শের ঊর্ধ্বে উঠে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট থাকবে : মাহদী আমিন ২২ নভেম্বর পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ১২.৫ শতাংশ বেড়ে ১৩.৮২ বিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গ্রামীণ ব্যাংকে লাগাতার অগ্নিসংযোগ বন্ধের আহ্বান ড. ইউনূসের ১০ ডিসেম্বরের মধ্যে হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

কম ঘুমের কারণে হারাতে পারেন পুরুষত্ব

নিজস্ব প্রতিবেদক / ১৪৮ বার
প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

একজন মানুষের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য পর্যাপ্ত ঘুম অপরিহার্য। তবে, আজকাল মানুষের ব্যস্ততা এতই বেশি যে, ঠিকঠাক মতো নিজের যত্ন নিতেই ভুলে যায়। কিন্তু আপনি কি জানেন, নিয়মিত ঘুমের ঘাটতি আপনার জীবনে কতবড় ক্ষতির কারণ হতে পারে? সাম্প্রতিক একাধিক গবেষণায় দেখা গেছে কম ঘুম পুরুষের টেস্টোস্টেরন হরমোন কমিয়ে দেয়, যা ধীরে ধীরে যৌন ক্ষমতা কমানোর পাশাপাশি হারাতে হতে পারে পুরুষত্ব। একাধিক গবেষণায় পাওয়া যায়, একজন প্রাপ্তবয়স্ক মানুষের (১৮-৬৪) জন্য ৬-৮ ঘণ্টা ঘুম অপরিহার্য। এর কম ঘুমের কারণে দীর্ঘমেয়াদি ক্ষতি হয়।

যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দেখা যায়, দিনে মাত্র ৫ ঘণ্টা ঘুমানো পুরুষদের শরীরে টেস্টোস্টেরনের মাত্রা ১০-১৫ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। এছাড়া ২০২২ সালে জামা নেটওয়ার্ক ওপেন-এ প্রকাশিত বিশ্লেষণে বলা হয়, পর্যাপ্ত ঘুম না হলে পুরুষের শুক্রাণুর গুণগতমান, সংখ্যা ও গতি কমে যায়, ফলে প্রজনন ক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। টেস্টোস্টেরন হরমোন যৌন শক্তি, পেশি গঠন ও মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সাধারণত প্রাপ্ত বয়স্কদের ৬ ঘণ্টার কম ঘুম কিংবা ৮ ঘণ্টার বেশি ঘুম দুটোই শরীরের জন্য ক্ষতিকর। সম্প্রতি জার্নাল অব আমেরিকান মেডিক্যাল এসােসিয়েশন প্রকাশিত গবেষণাপত্রে বলা হয়, কম ঘুমের কারণে পুরুষের শরীরে টেস্টোস্টেরনের মাত্রা কমে যায়। শুধু তাই নয়, এ হরমোনের মাত্রা কমে যাওয়ায় যৌন ক্ষমতা মারাত্মক হারে ক্ষতি হয়।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) নিউরোলজি বিভাগের অধ্যাপক ডা. রেজাউল করিম বলেন, অনেক পুরুষ যৌন সমস্যায় ভোগেন কিন্তু বুঝতে পারেন না এর পেছনে ঘুমের অভাবও অন্যতম কারণ। ঘুম পর্যাপ্ত না হলে শরীরে টেস্টোস্টেরনের উৎপাদন ব্যাহত হয়, ফলে ধীরে ধীরে যৌন ইচ্ছা ও কর্মক্ষমতা কমে যায়।

শুধু তাই নয় কম ঘুমের কারণ উচ্চ রক্তচাপ, হৃদরােগ, ডায়াবেটিস ঝুঁকি বাড়ানোর পাশাপাশি মানসিক স্বাস্থ্যও নষ্ট হয়। সুতরাং বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক ৬-৮ ঘণ্টা নিরবচ্ছিন্ন ঘুম প্রয়োজন।


এ জাতীয় আরো খবর...