শিরোনামঃ
জাতীয় বাজেট ২০২৬-২৭: সরকারি দলের স্বস্তি, বিরোধীদের শঙ্কা! -রিন্টু আনোয়ার বাড়ি ভাড়া নেওয়ার আগে: ১০টি পরামর্শ ডাকলেই কাছে চলে আসবে টয়লেট! মানুষের জীবনমানের উন্নয়নই প্রকৃত উন্নয়ন: স্থানীয় সরকারমন্ত্রী রাজনীতিবিদদের ভুল তুলে ধরা সাংবাদিকদের দায়িত্ব: মির্জা ফখরুল খামেনির প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন বিদেশি অতিথি ও ধর্মীয় ব্যক্তিত্বরা তেহরানে গালিবাফের সঙ্গে বৈঠক করলেন স্পিকার হাফিজ উদ্দিন এলপিজির দাম কমেছে, ধাপে ধাপে জ্বালানি তেলও কমানো হবে: জ্বালানি প্রতিমন্ত্রী ব্রাজিল-আর্জেন্টিনার ফুটবল দর্শনে দেশীয় ফুটবলের রূপান্তর পরিকল্পনা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালী অপহরণ মামলায় সাবেক এএসপি গ্রেপ্তার
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

রূপসায় কৃষি ব্যাংকের ভল্ট ভেঙে ১৬ লাখ টাকা লুট, তদন্ত চলছে

নিজস্ব প্রতিবেদক / ১১৮ বার
প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

খুলনার রূপসায় বাংলাদেশ কৃষি ব্যাংকের পূর্ব রূপসা শাখার ভল্ট ভেঙে প্রায় ১৬ লাখ টাকা লুট করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ব্যাংক বন্ধ হওয়ার পর থেকে শুক্রবার (১৫ আগস্ট) রাত সাড়ে ১০টার মধ্যে এ ঘটনা ঘটে বলে ধারণা করছে পুলিশ।

স্থানীয়রা জানান, শুক্রবার রাত ১০টার দিকে নিরাপত্তা প্রহরী ব্যাংকের মূল ফটকের কলাপসিবল গেটের তালা কাটা দেখতে পান। তিনি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে ঘটনাটি রূপসা থানাকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। ব্যাংক শাখার ম্যানেজার কামরুল ইসলাম জানান, ভল্টে ১৬ লাখ ১৬ হাজার টাকা ছিল, যা সম্পূর্ণ লুট হয়ে গেছে।

রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, “বৃহস্পতিবার বিকেলে ব্যাংক বন্ধ হয়। এর পর থেকে শুক্রবার রাত পর্যন্ত যেকোনো সময় দুর্বৃত্তরা এ ঘটনা ঘটাতে পারে। ব্যাংক ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।”

তিনি আরও জানান, ঘটনার সময় ব্যাংকের ভেতরে কোনো প্রহরী ছিল না। এ সুযোগে সংঘবদ্ধ দুর্বৃত্তরা ভল্ট ভেঙে টাকা লুট করে। “যেই জড়িত থাকুক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।”


এ জাতীয় আরো খবর...