শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন

লেভেল প্লেয়িং ফিল্ড আছে, কোনো দলীয় চাপে সময় বাড়াইনি: চিফ রিটার্নিং অফিসার

নিজস্ব প্রতিবেদক / ১৩৭ বার
প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন জানিয়েছেন, মনোনয়নপত্র বিতরণ ও জমার সময় বাড়ানো হয়েছে শিক্ষার্থীদের স্বার্থে, কোনো দলীয় চাপে নয়।

তিনি বলেন, ‘গতকাল (সোমবার) অনেক চাপ ছিল। অনেক শিক্ষার্থী ফরম নিতে পারেনি। আগ্রহী সব ছাত্র-ছাত্রী যেন বহুল কাঙ্ক্ষিত নির্বাচনে অংশ নিতে পারে, সে জন্য একদিন সময় বাড়ানো হয়েছে। কোনো দলীয় চাপের কারণে নয়। লেভেল প্লেয়িং ফিল্ড আছে।’

আজ (মঙ্গলবার, ১৯ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে তার কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

এর আগে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মনোনয়নপত্র বিতরণ ও জমার সময় একদিন করে বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মনোনয়নপত্র সংগ্রহের সময়সীমা মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল ৫টা পর্যন্ত এবং জমা দেয়ার সময়সীমা বুধবার (২০ আগস্ট) বিকেল ৫টা পর্যন্ত বাড়ানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তবে বিপুল সংখ্যক শিক্ষার্থী ভিড়ের কারণে নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেননি। সবার গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে সময় বাড়ানো হলো।

উল্লেখ্য, গতকাল বিকেল পর্যন্ত ডাকসুর ২৮টি পদের বিপরীতে ৫৬৫টি এবং হল সংসদের ১৮টি হলে এক হাজার ২২৬টি মনোনয়নপত্র বিক্রি হয়েছিল।


এ জাতীয় আরো খবর...