শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

রুমায় স্কুলছাত্রীকে গণধর্ষণ: ৫০ হাজার টাকায় মীমাংসার চেষ্টা, আটক ৩

নিজস্ব প্রতিবেদক / ১২২ বার
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫

বান্দরবানের রুমায় পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সামাজিকভাবে বিচারের পর ৫০ হাজার টাকায় বিষয়টি মিমাংসা হয় বলেও জানিয়েছে স্থানীয়রা। তবে বিষয়টি সামাজিক মাধ্যমে আলোচিত-সমালোচিত হলে মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে যৌথ বাহিনীর অভিযানে এ ঘটনায় অভিযুক্ত পাঁচজনের মধ্যে তিনজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন— উপজেলার পাইন্দু ইউনিয়নের আলেচু পাড়ার বাসিন্দা ক্যহ্লাওয়াং মারমা (৩০), উহাইসিং মারমা (২২) ও ক্যসাইওয়াং মারমা (২৩)। এ ঘটনায় অভিযুক্ত অন্য দুই অভিযুক্ত হলেন চহাই মার্মা (২০)  এবং ক্যওয়াংসাই মার্মা (২০)।

এদিকে ভিকটিমকে চিকিৎসার জন্য রুমা উপজেলা থেকে বান্দরবান সদর হাসপাতালে নেয়া হয়েছে।

জানা গেছে, চলতি মাসের শুক্রবার (৮ আগস্ট) এক সঙ্গীসহ ভুক্তভোগী শিশুটি রাত সাড়ে ৯টার দিকে প্রাইভেট পড়ে বাড়ির দিকে ফিরছিলো। রাস্তায় পাঁচ যুবক তাকে অপহরণ করে একটি ক্লিনিকের পেছনে নিয়ে প্রথমে চার জন এবং পরেরদিন একজন ওই ছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। পরে ধর্ষিত ছাত্রী কোনও উপায় না পেয়ে বিষয়টি তার পরিবারকে জানালে এ ঘটনা পাড়ায় জানাজানি হয়।

বিষয়টি নিয়ে গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে পাড়ায় সামাজিক বিচার বসিয়ে ৫০ হাজার টাকা জরিমার অজুহাতে ৫ ধর্ষণকারীকে ছেড়ে দেয়। সালিশে ছিলেন পাইন্দু ইউপি’র ২নম্বর ওয়ার্ডের সদস্য ও নিষিদ্ধ ঘোষিত পাইন্দু ইউপি আ. লীগের সাংগঠনিক সম্পাদক গংবাসে মারমা, পাইন্দু মৌজার হেডম্যান মংচউ মার্মা ও পাইন্দু পাড়ার কারবারী (পাড়া প্রধান) থোয়াইসা মারমা।

বিষয়টি রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে উঠে এলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং ঘটনাটি সর্বত্র ছড়িয়ে পড়ে। স্থানীয় জনগণ এই বিচার প্রত্যাহার করে এবং অভিযুক্তদের আটক করে দৃষ্টান্তমূলক বিচার দাবি করে। এই ঘটনা ছড়িয়ে পরলে অভিযান চালিয়ে অভিযুক্তদের মধ্যে তিনজনকে আটক করা হয়।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহরাওয়ার্দী বিষয়টি নিশ্চিত করে জানান, ধর্ষনের ঘটনায় অভিযুক্ত তিনজনকে আটক করা হয়েছে। বাকীদেরও আটকের চেষ্টা চলছে।

 

আরো পড়ুন:

ছাত্রীর গোপন ছবি তুলে কুপ্রস্তাবের অভিযোগ কোচিং শিক্ষকের বিরুদ্ধে


এ জাতীয় আরো খবর...