শিরোনামঃ
জাতীয় বাজেট ২০২৬-২৭: সরকারি দলের স্বস্তি, বিরোধীদের শঙ্কা! -রিন্টু আনোয়ার বাড়ি ভাড়া নেওয়ার আগে: ১০টি পরামর্শ ডাকলেই কাছে চলে আসবে টয়লেট! মানুষের জীবনমানের উন্নয়নই প্রকৃত উন্নয়ন: স্থানীয় সরকারমন্ত্রী রাজনীতিবিদদের ভুল তুলে ধরা সাংবাদিকদের দায়িত্ব: মির্জা ফখরুল খামেনির প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন বিদেশি অতিথি ও ধর্মীয় ব্যক্তিত্বরা তেহরানে গালিবাফের সঙ্গে বৈঠক করলেন স্পিকার হাফিজ উদ্দিন এলপিজির দাম কমেছে, ধাপে ধাপে জ্বালানি তেলও কমানো হবে: জ্বালানি প্রতিমন্ত্রী ব্রাজিল-আর্জেন্টিনার ফুটবল দর্শনে দেশীয় ফুটবলের রূপান্তর পরিকল্পনা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালী অপহরণ মামলায় সাবেক এএসপি গ্রেপ্তার
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

চট্টগ্রামে চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে মুহুর্মুহু গুলি

নিজস্ব প্রতিবেদক / ১১৩ বার
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫

চট্টগ্রামের হাটহাজারিতে চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীর বাড়িতে দফায় দফায় গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। আজ সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আমানবাজারের এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ জানায়, গত কয়েকদিন ধরে মোবাইল ফোনে ওই ব্যবসায়ীর কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল সন্ত্রাসীরা। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সকালে মুখোশ পরা চারজন যুবক বাড়িতে প্রবেশ করে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, তাদের সবার হাতে আগ্নেয়াস্ত্র ছিল। একপর্যায়ে দুইজনকে বারবার গুলি ছুড়তে দেখা যায়। গুলির শব্দে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে এবং বাড়ির ভেতরের লোকজন দৌঁড়ে পালিয়ে যান।

হাটহাজারি থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, ‘চাঁদা দাবির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। গুলি চালানোর ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।’


এ জাতীয় আরো খবর...