শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

ভারতের কাছে হারল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক / ১২২ বার
প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে পথ হারাল বাংলাদেশের মেয়েরা। তারা প্রতিপক্ষ ভারতের সামনে দাঁড়াতেই পারেনি। হেরে গেছে ২-০ গোলে। যদিও টুর্নামেন্টটির উদ্বোধনী ম্যাচে আয়োজক ভুটানকে ৩-১ গোলে পরাজিত করে আসর শুরু করে লাল-সবুজের মেয়েরা। বিপরীতে, নেপালকে ৭-০ গোলে উড়িয়ে শক্তিমত্তার প্রমাণ দেয়া ভারতীয় মেয়েরা আজ বাংলাদেশকে হারিয়ে তাদের সেই জয়ের ধারাবাহিকতাই ধরে রাখল। শুক্রবার (২২ আগস্ট) চাংলিমিথাং স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ভারতের কাছে ২-০ গোলে হেরে গেছে বাংলাদেশের মেয়েদের অ-১৭ ফুটবল দল। ভারতের হয়ে পার্ল ফার্নান্দেস ও বোনিফিলিয়া শুল্লাই গোল দুটি করেন।

ম্যাচের ১৪ মিনিটে পার্ল ফার্নান্দেসের জোরালো শটে এগিয়ে যায় ভারত। এরপর বাংলাদেশের পক্ষেও কিছু সুযোগ ছিল সমতা ফেরানোর, তবে ফিনিশিংয়ে ব্যর্থ হন তারা। ম্যাচের ৭৬ মিনিটে বদলি খেলোয়াড় বোনিফিলিয়া শুল্লাই দ্বিতীয় গোলটি করেন, যা ম্যাচের চূড়ান্ত রূপ দেয়।

প্রথমার্ধে বাংলাদেশ হাই-লাইন ডিফেন্সে খেললেও ভারতের আক্রমণ দলকে বারবার সমস্যায় ফেলেছিল। গোলরক্ষক ইয়ারজান ও রক্ষণভাগের ব্যর্থতায় প্রথম গোল হজম করতে হয় বাংলাদেশকে। দ্বিতীয়ার্ধে খেলোয়াড়দের কিছু পরিবর্তন করার পরও কোনো উল্লেখযোগ্য আক্রমণ গড়ে তুলতে পারেনি অর্পিতা বিশ্বাসের দল।

ম্যাচ শেষে বাংলাদেশের কোচ মাহবুবুর রহমান বলেন, প্রতিপক্ষের খেলার মান খুবই ভাল ছিল। আমাদের কিছু ভুল ছিল, যা ঠিক করার চেষ্টা করবো পরবর্তী ম্যাচে। বাংলাদেশের পরবর্তী ম্যাচে ২৪ আগস্ট তারা নেপালের সঙ্গে মুখোমুখি হবে।


এ জাতীয় আরো খবর...