শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

নভেম্বরে ভারতে আসছে আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক / ১১৫ বার
প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

আর্জেন্টিনা ফুটবল দলের ভারত সফর নিয়ে আলোচনা চলছে গত কদিন ধরেই। অবশেষে জানা গেল লিওনেল মেসি, এমিলিয়ানো মার্টিনেজদের ভারত সফরের দিনক্ষণ। ফুটবল বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নরা এ বছরের নভেম্বরে ভারতে যাবে বলে নিশ্চিত হওয়া গেছে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন— এএফএ।

বিবৃতিতে এএফএ লিখেছে, লিওনেল স্কালোনির তত্ত্বাবধানে ২০২৫ সালের বাকি সময়ে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা জাতীয় দল। এই সময়ে ম্যাচ খেলতে আর্জেন্টিনার কাছে দুটি ফিফা উইন্ডো রয়েছে। প্রথমটা হবে ৬ অক্টোবর থেকে ১৪ অক্টোবরের মধ্যে যুক্তরাষ্ট্রে। দ্বিতীয় উইন্ডো ১০ নভেম্বর থেকে ১৮ নভেম্বরের মধ্যে, যেখানে অ্যাঙ্গোলার লুয়ান্ডা এবং ভারতের কেরালা শহরে খেলবে আর্জেন্টিনা।

তবে রাজ্যের কোন শহর কিংবা কোন ভেন্যুতে খেলবে সেটি এখনও নিশ্চিত হয়নি। এমনকি অক্টোবরে যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা, সেটিও নিশ্চিত হওয়া যায়নি।

সবশেষ ২০১১ সালে ভারত সফর করেছিল আর্জেন্টিনা ফুটবল দল। ১৪ বছর আগে কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে খেলেছিল আর্জেন্টিনা। এবারও কিছু জটিলতায় মে মাসে আর্জেন্টিনার ভারত সফর শঙ্কায় পড়ে গিয়েছিল। পরবর্তীতে সব শঙ্কা দূর করে জানা গেল মেসি-মার্টিনেজদের ভারত সফরের সূচি।


এ জাতীয় আরো খবর...