শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

ফের প্রথম রাউন্ডেই বিদায় মেদভেদেভের (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক / ১৯১ বার
প্রকাশ: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

ইউএস ওপেনের প্রথম রাউন্ডে হেরে আসর থেকে বিদায় নিয়েছেন সাবেক চ্যাম্পিয়ন দানিল মেদভেদেভ। রোববার (২৪ আগস্ট) বেঞ্জামিন বনজির বিরুদ্ধে পাঁচ সেটের লড়াই করেও হারতে হল তাকে। সেটের ফল যথাক্রমে ৩-৬, ৫-৭, ৭(৫)-৬, ৬-০, ৪-৬। এমনকি ম্যাচ শেষে মাথা নিচু করে কাঁদতেও দেখা গিয়েছে ২০২১ সালের যুক্তরাষ্ট্র ওপেন জয়ী টেনিস খেলোয়াড়কে।

এ নিয়ে টানা তিন আসরে গ্র্যান্ড স্ল্যামে প্রথম রাউন্ডেই বিদায় নিতে হলো মেদভেদেভেকে। গত মে মাসে ফরাসি ওপেন ও জুনে উইম্বলডনেও প্রথম রাউন্ডে একইভাবে বিদায় নেন তিনি।

হারের পাশাপাশি ম্যাচে বিতর্কেও জড়ান মেদভেদেভ। চেয়ার আম্পায়ারের সিদ্ধান্ত অমান্য করে জড়িয়ে পড়েন তর্কে। ৬ মিনিটের মতো বন্ধ থাকে খেলা।

এদিকে, রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্লাম জয়ের লক্ষ্যে শুরুটা খারাপ হয়নি নোভাক জোকোভিচের। প্রথম রাউন্ডে জিতলেও শারীরিক ফিটনেস নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন এই সার্বিয়ান। তার আশঙ্কা ফিটনেসের অভাব তাকে ভোগাতে পারে।


এ জাতীয় আরো খবর...