শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

নেপালকে কাল আবারও হারাতে চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক / ১৩৪ বার
প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

দারুণ এক জয়ে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের মেয়েরা। এখন তাদের সামনে আবারও নেপাল। সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপে নিজেদের চতুর্থ ম্যাচে আগামীকাল বুধবার (২৭ আগস্ট) আবারও নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল তিনটায় শুরু হবে।

জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে ২-০ গোলে হেরে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল। তবে নিজেদের তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় তারা। নেপালকে ৩-০ গোলে হারায় তারা। থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই ম্যাচে বাংলাদেশের হয়ে একটি করে গোল করেন সুরভি আকন্দ, থুইনুই মারমা ও রিয়া।

এই জয়ে ৩ ম্যাচে ২ জয় ও ১ হারে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে বাংলাদেশ। অন্যদিকে, ৩ ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে ভারত।


এ জাতীয় আরো খবর...