শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

কমলাপুর স্টেশনে তরুণীকে গলা কেটে হত্যা, ঘাতক প্রেমিক হাতেনাতে ধরা

নিজস্ব প্রতিবেদক / ১৪৪ বার
প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে শ্যামলী খাতুন (২৮) নামে এক তরুণীকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ সময় ঘাতক প্রেমিক  মো. সুজনকে (৪০) আশপাশের লোকজনের সহায়তায় হাতেনাতে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ।  মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে ঢাকা রেলওয়ে পুলিশের পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার (২৫ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে কমলাপুর রেলওয়ে স্টেশনে মো. সুজন তার কথিত প্রেমিকা শ্যামলী খাতুনকে ধারালো চাকু দিয়ে মুখমণ্ডল ও গলায় উপর্যুপরি আঘাত করে গুরুতর জখম করে। পরে পালানোর সময় ঘটনাস্থল থেকে ঘাতক সুজনকে তাৎক্ষণিকভাবে উপস্থিত জনতার সহায়তায় গ্রেপ্তার করে পুলিশ। পরে  ভিকটিমকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, সুজনকে জিজ্ঞাসাবাদে জানা যায় শ্যামলীর সঙ্গে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু শ্যামলী তাকে বিয়ে করতে রাজি না হওয়ায় ও অন্য কারো সাথে প্রেমের সম্পর্ক রয়েছে মর্মে শ্যামলীর প্রতি ক্ষোভের বশবর্তী হয়ে এই হত্যাকাণ্ড ঘটান বলে  জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

জানা গেছে, সুজন তার নিজ বাসা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো চাকুটি শপিং ব্যাগের ভেতর তার নিজের অপর একটি সাদা রংয়ের  টিশার্ট দ্বারা পেঁচিয়ে লুকিয়ে কমলাপুরে নিয়ে আসেন। পরে তার প্রেমিকা শ্যামলীকে বেড়ানোর কথা বলে কৌশলে  কমলাপুর রেলস্টেশনে এনে নির্জন জায়গায় এই হত্যাকাণ্ড ঘটান।  এ ঘটনায় ঢাকা রেলওয়ে থানায় একটি হত্যা মামলা করা হয়েছে ।


এ জাতীয় আরো খবর...