শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

অবসরের ঘোষণা দিলেন উইম্বলডনজয়ী টেনিস তারকা

নিজস্ব প্রতিবেদক / ১৩৭ বার
প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

ইউএস ওপেনের প্রথম রাউন্ডে হারের পরেই অবসরের ঘোষণা দিলেন দুইবারের উইম্বলডনজয়ী টেনিস তারকা পেত্রা কেভিতোভা। ৩৫ বছর বয়েসে এসে টেনিস কোর্টকে বিদায় জানালেন তিনি। কোভিডে আক্রান্ত হওয়ার পর থেকেই ফুসফুসের জটিলতায় ভুগছিলেন পেত্রা কেভিতোভা। তবে ক্যারিয়ারের শেষ গ্র্যান্ড স্ল্যাম খেলতেই নাম লিখিয়েছিলেন ইউএস ওপেনে। যদিও শেষটা মোটেই সুখকর হয়নি তার। ডিয়ানে পেরির কাছে ৬-১, ৬-০ ব্যবধানে সরাসরি সেটে হেরে যান কেভিতোভা। এরপরেই কান্নাভেজা চোখে ১৯ বছরের টেনিস ক্যারিয়ারকে বিদায় জানান এই চেক নারী। প্রায় দুই দশকের পথচলায় ৩১টি এটিপি সিঙ্গেলস জিতেছেন। ছিল ২০১১ এবং ২০১৪ সালের উইম্বলডন শিরোপা। এছাড়া ২০১৬ রিও অলিম্পিকে নিজ দেশের হয়ে ব্রোঞ্জ পদক জেতেন কেভিতোভা।


এ জাতীয় আরো খবর...