শিরোনামঃ
ব্যালটের পর গণতন্ত্র: প্রাতিষ্ঠানিক সংস্কারের অসম্পূর্ণ পথ পলাতক আওয়ামী লীগের নেতারা দেশকে অস্থিতিশীল করতে বিদেশ থেকে অর্থ পাঠাচ্ছেন: রিজভী জুলাই আন্দোলনে কিশোর মোতালিব হত্যা : সাঈদ খোকন ফের ৫ দিনের রিমান্ডে বাংলাদেশি পণ্যের আমদানি ও বিনিয়োগ বাড়াতে ভিয়েতনামের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ইউপি নির্বাচন: জেলা ভিত্তিক ভোটকেন্দ্র ও ভোটার সংখ্যার তথ্য চেয়েছে ইসি ক্যারিয়ার টিপস (পর্ব-৪) হাঁটুর ব্যথায় কী করবেন? চূড়ান্ত হয়নি মজুরি, মালিকপক্ষের প্রস্তাব ১৫,৭০০, শ্রমিকনেতাদের দাবি ২২,০০০ তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারিতে হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

কাজের ডেস্কে রাখতে পারেন যেসব গাছ

নিজস্ব প্রতিবেদক / ১৫৩ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

অফিসে কাজের চাপ থাকেই। দিনের পর দিন শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে কম্পিউটারের সামনে বসে একটানা কাজ করতে গিয়ে অনেকেই মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েন। কখনও কখনও কাজের প্রতি আগ্রহ কমে যায়, মনোযোগ থাকে না। এমন সমস্যার কার্যকর সমাধান হতে পারে সবুজ গাছের উপস্থিতি। কর্মক্ষেত্রে কিংবা বাড়ির ডেস্কে কিছু নির্দিষ্ট গাছ রাখলে শুধু সৌন্দর্যই বাড়ে না, মানসিক চাপও কমে। যেমন-

পিস লিলি

Peace Lily

পিস লিলি দেখতে যেমন সুন্দর, তেমনই এর বেশি যত্নও নিতে হয় না। লম্বাটে সবুজ পাতার মাঝে সাদা রঙের একটা সুন্দর ফুল দেখলে কাজের ক্লান্তি-বিরক্ত সব দূর হবেই।

হোয়াইট মানিপ্ল্যান্ট

খবরদার! ভুলেও কখনও এই মানিপ্ল্যান্ট বাড়িতে লাগাবেন না, পরিবার ধ্বংস হয়ে  যাবে!

স্পাইডার বা হোয়াইট মানিপ্ল্যান্টের খুব একটা যত্ন নিতে হয় না। মাটি একেবারে শুকিয়ে গেলে তখন পানি দিতে হয়। এই গাছও কাজের ডেস্কে সাজিয়ে রাখতে পারেন।

স্নেক প্ল্যান্ট

Buy Sansevieria Trifasciata Dwarf - Snake Plant Online

একটানা কম্পিউটারে চোখ রাখা থেকে বিরতি নিতে পারেন স্নেক প্ল্যান্ট পাতার দিকে তাকিয়ে। এই পাতা অক্সিজেনের মাত্রা বাড়ায়। এছাড়াও ঘরের শোভা বাড়াতে এই গাছের জুড়ি মেলা ভার।

জেড প্ল্যান্ট

Jade Plant

জেড প্ল্যান্টে কম পানির প্রয়োজন হয়। ছোট টেবিলে অনায়াসে রাখা যায়।

ইংলিশ আইভি

English Ivy

ইংলিশ আইভি ঘরের টক্সিক বাতাস দূর করে। যেখানে কাজে বসছেন সেই ডেস্কে বা ঘরের হ্যাংগিং পটেও রাখতে পারেন।


এ জাতীয় আরো খবর...