শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

এশিয়া কাপে বিশাল ব্যবধানে জিতলো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক / ১২৭ বার
প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

মালয়েশিয়ার কাছে হেরে হকি এশিয়া কাপ শুরু করেছিল বাংলাদেশ। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচেই বড় জয়ের দেখা পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। চায়নিজ তাইপেকে ৮-৩ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। শনিবার (৩০ আগস্ট) ‎‎ভারতের বিহারে রাজগির হকি স্টেডিয়ামে বাংলাদেশের হয়ে দুটি করে গোল করেছেন মোহাম্মদ আব্দুল্লাহ, রাকিবুল হাসান ও আশরাফুল ইসলাম। এছাড়া একটি করে গোল করেন সোহানুর রহমান ও রেজাউল করিম।

‎ম্যাচ শুরুর চার মিনিটের মধ্যে আবদুল্লাহর গোলে এগিয়ে যায় বাংলাদেশ। কিন্তু খেলা দশ মিনিট না গড়াতেই গোল শোধ করেন চায়নিজ তাইপের সুং-ইউ। ১-১ সমতায় শেষ হয় প্রথম কোয়ার্টার।

দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই গোল হজম করে পিছিয়ে পড়ে বাংলাদেশ। পেনাল্টি কর্নার থেকে চায়নিজ তাইপেকে এগিয়ে দেন সুং-ইউ। ২৬ মিনিটে আবদুল্লাহই ২-২ সমতা ফেরান।

ম্যাচে দ্বিতীয় কোয়ার্টার পর্যন্ত ২-২ সমতা ছিল। তবে তৃতীয় কোয়ার্টারে বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারেনি চায়নিজ তাইপে। এই কোয়ার্টারে চার গোলের দেখা পায় বাংলাদেশ।

‎চতুর্থ কোয়ার্টারে আসে শেষ দুটি গোল। ‎৫৬ মিনিটে অধিনায়ক রেজাউল করিম পেনাল্টি কর্নার থেকে গোল করার পর ৫৮ মিনিটে ব্যবধান ৮-২ করেন আশরাফুল। তবে ম্যাচ শেষ হওয়ার আগ মুহূর্তে এক গোল শোধ করে হারের ব্যবধানটা কমায় চায়নিজ তাইপে।


এ জাতীয় আরো খবর...