শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

আজ ভিয়েতনামের বিপক্ষে নামছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক / ১২৪ বার
প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

অনূর্ধ্ব-২৩ এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে আজ স্বাগতিক ভিয়েতনামের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। বুধবার (৩ সেপ্টেম্বর) ভিয়েত ট্রাই স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।

বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের জন্য এশিয়া কাপ কখনই সুখের স্মৃতি হয়ে আসেনি। আগের ছয়বারের ব্যর্থ চেষ্টায় ১৮ ম্যাচ খেলে জিতেছে মাত্র একটিতে। সপ্তমবারের মতো ভিয়েতনামে মূল পর্বে যাওয়ার চেষ্টা করবে বাংলাদেশ। শুরুতেই ভিয়েতনাম শক্তিশালী প্রতিপক্ষ।

এর আগে, ভিয়েতনামের সঙ্গে অনূর্ধ্ব-২৩ পর্যায়ে অতীতে দুটি ম্যাচে দেখা হয়েছে বাংলাদেশের। দু’বারই হারের তেতো স্বাদ সঙ্গী হয়। ম্যাচের আগের দিন দলে যোগ দিয়েছেন ফাহামিদুল ইসলাম। প্রথম ম্যাচে তার খেলার সম্ভাবনা কম। তবে জ্বরের কারণে প্রথম ম্যাচে কোচ সাইফুল বারী টিটুর ডাগ আউটে দাঁড়ানো নিয়ে রয়েছে শঙ্কা। তার বদলে দাঁড়াতে পারেন সহকারী কোচ হাসান আল মামুন।


এ জাতীয় আরো খবর...