শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

২৫ বলে ৬০, বৃষ্টিতে খেলা বন্ধ

নিজস্ব প্রতিবেদক / ১২৯ বার
প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

নেদারল্যান্ডস টস জিতে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছে। সেই চ্যালেঞ্জ নিয়ে আগে ব্যাট করে রানের বন্যা গড়তে চাচ্ছে টাইগাররা। কিন্তু তাদের সেই চাওয়ায় বাগড়া দিলো বৃষ্টি। আজ বুধবার (৩ সেপ্টেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি শুরুর পরই নামে বৃষ্টি।

৪.১ ওভারে এক উইকেট হারালেও দ্রুত গতিতে রান তুলেছে বাংলাদেশ। মাত্র ২৫ বলে স্কোরবোর্ডে ৬০ রান জমা করেন অধিনায়ক লিটন দাস, সাইফ হাসান ও তাওহিদ হৃদয়রা। এরপর বৃষ্টি শুরু হলে খেলা আপাতত বন্ধ।

প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। ফলে শেষ ম্যাচটি বাংলাদেশের জন্য বেঞ্চের শক্তি পরীক্ষার বড় মঞ্চ।

বাংলাদেশের একাদশে আজ এসেছে ৫ পরিবর্তন। বিশ্রাম দেয়া হয়েছে পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, মাহেদী হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমানকে। দলে ফিরেছেন নুরুল হাসান সোহান, শরিফুল ইসলাম, রিশাদ হসেন, শামীম হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন।


এ জাতীয় আরো খবর...