শিরোনামঃ
জাতীয় বাজেট ২০২৬-২৭: সরকারি দলের স্বস্তি, বিরোধীদের শঙ্কা! -রিন্টু আনোয়ার বাড়ি ভাড়া নেওয়ার আগে: ১০টি পরামর্শ ডাকলেই কাছে চলে আসবে টয়লেট! মানুষের জীবনমানের উন্নয়নই প্রকৃত উন্নয়ন: স্থানীয় সরকারমন্ত্রী রাজনীতিবিদদের ভুল তুলে ধরা সাংবাদিকদের দায়িত্ব: মির্জা ফখরুল খামেনির প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন বিদেশি অতিথি ও ধর্মীয় ব্যক্তিত্বরা তেহরানে গালিবাফের সঙ্গে বৈঠক করলেন স্পিকার হাফিজ উদ্দিন এলপিজির দাম কমেছে, ধাপে ধাপে জ্বালানি তেলও কমানো হবে: জ্বালানি প্রতিমন্ত্রী ব্রাজিল-আর্জেন্টিনার ফুটবল দর্শনে দেশীয় ফুটবলের রূপান্তর পরিকল্পনা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালী অপহরণ মামলায় সাবেক এএসপি গ্রেপ্তার
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

জাবি ছাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেয়ার অভিযোগে আটক ২৮টি বাস ছেড়ে দিয়েছে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক / ১১৫ বার
প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রীকে বাসে ওঠার সময় ধাক্কা দিয়ে ফেলে দেয়ার অভিযোগে রাজধানী পরিবহনের আটক ২৮টি বাস মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে শিক্ষার্থীরা। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে পরিবহণ মালিকরা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের কাছে মুচলেকা দেয়ার পর বাসগুলো ছেড়ে দেয়া হয়।

এর আগে, গতকাল মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক থেকে বাসগুলোকে আটক করে ক্যাম্পাসে নিয়ে যায় শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার লোকপ্রশাসন বিভাগের এক শিক্ষার্থী টিউশনি শেষে সাভার থানা স্ট্যান্ড থেকে রাজধানী পরিবহনের একটি বাসে উঠছিল। এ সময় বাসের হেলপার তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে ওই ছাত্রী পায়ে আঘাত পান। পরে এই ঘটনা ক্যাম্পাসে জানাজানি হলে রাজধানী পরিবহনের ২৮টি বাস আটক করা হয়।


এ জাতীয় আরো খবর...