শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

নেপালে পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল

নিজস্ব প্রতিবেদক / ১২৩ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

নেপালের বিপক্ষে দু’টি ফিফা প্রীতি ম্যাচ খেলতে গতকাল বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে দেশ ছাড়ার কথা ছিল বাংলাদেশ ফুটবল দলের। কিন্তু ফ্লাইট জটিলতার কারণে রাত সাড়ে ৯টায় কাঠমান্ডুতে পৌঁছেছেন জামাল ভূঁইয়ারা। এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি ঢাকা ছাড়ে রাত ৮টায়। কাঠমান্ডুতে পৌঁছার পর বাংলাদেশ দলের আজ বৃহস্পতিবার মাঠে অনুশীলন করার কথা রয়েছে।

নেপালে বাংলাদেশের দু’টি প্রীতি ম্যাচ হবে আগামী ৬ ও ৯ সেপ্টেম্বর। ভেন্যু কাঠমান্ডুর দশরথ স্টেডিয়াম। গতকাল সকালে ফেসবুকে নেপাল সফরের দল ঘোষণা করেছে বাফুফে। ২৩ সদস্যের দলে একমাত্র নতুন মুখ ডিফেন্ডার আব্দুল্লাহ ওমর।


এ জাতীয় আরো খবর...